বয়স ১০৬ বছর। অথচ এই বয়সেও জীবিকার তাগিদে হাতুড়ি দিয়ে ইট ভাঙতে হয় ছব্দুল গাজীকে। বয়সের ভারে ন্যুব্জ শরীর, একটু কাজ করলেই হাঁপিয়ে ওঠেন, কানেও ঠিকমতো শোনেন না। তবু থেমে নেই জীবনসংগ্রাম। শতবর্ষী এই বৃদ্ধের দুর্দশার খবর প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছেন যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।তাৎক্ষণিকভাবে তার হাতে জরুরি ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া বয়স্কভাতা চালু এবং নিয়মিত আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।
ছব্দুল গাজী অভয়নগর উপজেলার বুইকারা গ্র...