হবিগঞ্জের আজমিরীগঞ্জে ক্যান্সারে আক্রান্ত শয্যাশায়ী বাবাকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলে ইয়াফিন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো দা জব্দ করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাহাবুদ্দিন মিয়া (৬০) ওই গ্রামের বাসিন্দা। তার ছয় ছেলে ও এক মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহাবুদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়...