গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
তিনি জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়ক থেকে পরপর দুইটি ককটেল নিক্ষেপ করে যায়। একটি গেটের বাইরে গাছে লেগে বিস্ফোরিত হয় এবং অন্যটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিস্ফোরিত হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা।...