গোপালগঞ্জে পুলিশ-বিজিবি-আনসার প্রধান

গত ১৮ নভেম্বর গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সড়কে অন্তত সাতটি স্থানে গাছ ফেলে অবরোধ করে রাখেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ফাইল ছবি
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে জেলায় পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ চার বাহিনীর প্রধানেরা।
আইজিপির সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এসব তথ্য আগামীর সময়কে নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে চার বাহিনীর প্রধানেরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।
উল্লেখ্য, গত রবিবার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দিনভর তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। এ সময় দুটি থানা, সংসদ সদস্য এবং বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।



