গাজীপুরের কালীগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শ্যামল রোজারিও (৫৭) ও রোকেয়া বেগম (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এ দুটি ঘটনা ঘটে।নিহত শ্যামলের বাড়ি উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামে। রোকেয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী।স্থানীয়দের বরাতে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, সোমবার সকালে অটোরিকশায় করে কালীগঞ্জ বাজারে যাচ্ছিলেন শ্যামল। সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছালে...