দিনাজপুরের বীরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে মো. আবদুল হাই সরকার নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। গত শনিবার উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আবদুল হাই একই এলাকার বাসিন্দা। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সার্কেলের এএসপি।মারধরের শিকার দম্পতি হলেন, প্রদীপ দেবনাথ ও তার স্ত্রী অনন্যা দেবনাথ।প্রদীপ দেবনাথ বললেন, ‘রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করছিলেন এএসপি হাই। এতে বাধা দিতে গেলে তিনি আমাকে ও আমার স্ত্রীকে মারধর করেন এবং প...