ইলেকট্রিক মোটর, কপিকল ও প্রায় দুই কিলোমিটার স্টিলের তার ব্যবহার করে পানির নিচে ডুবিয়ে রাখা বিশেষ ধরনের কাঠের ক্যারিয়ারের মাধ্যমে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার করা হচ্ছিল বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাফ নদী পেরিয়ে উখিয়ার ফাইস্যা খাল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত ক্যারিয়ার টেনে আনার এ কৌশল শনাক্ত করেছে বাহিনীটি। বিজিবির ধারণা, এ ধরনের একটি ক্যারিয়ারে একসঙ্গে প্রায় ৩০ লাখ ইয়াবা পরিবহন করা সম্ভব।এ ঘটনায় উখিয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ লাখ...