কক্সবাজারের কুতুবদিয়ায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে এফবি দেলোয়ার নামে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৩ জন মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করা হলেও ফোরকান (৩২) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রয়েছে দুর্ঘটনাকবলিত ফিশিং ট্রলারটিও।বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ১৪ জন মাঝি-মাল্লা নিয়ে এফবি দেলোয়ার ডুবে যায়।নিখোঁজ মোহাম্মদ ফোরকান কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের জিন্নাত হাজীর পাড়ার জাকের উল্লাহর ছেলে।ট্রলার মালিক কলিম উল্লাহ বলেছেন, ট্রলারডুবির খবর পেয়ে একই বহরে থাকা অপর একটি ফ...