কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষে কয়েকটি দোকান, বাড়িঘর ও একটি কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনভর নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুঁজকরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়নের হাতিমারা গ্রামের এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের লোকজনের পাশাপাশি এক চেয়ারম্যানও আহত হয়েছেন। আহতদের...