চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাকে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম আগামীর সময়কে বলেছেন, ঝুমঝুমপুর এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পুলিশের একটি টিমের কাছে তাকে তুলে দেওয়া হয়। এই অভিযানে যশোর জেলা পুলিশের একটি বিশেষ টিম অংশ নেয় বলে জানান এসপি।এ বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম আগামীর সময়ক...