ভোলায় এক মাস ধরে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট চলছে। বাজারে ২৮টি কোম্পানির মধ্যে এখন মাত্র তিন-চারটি কোম্পানির গ্যাস পাওয়া যাচ্ছে। তাও সরবরাহ পর্যাপ্ত নয়; এরসঙ্গে বেড়েছে দাম। এক কোম্পানির খালি সিলিন্ডার দিয়ে অন্য কোম্পানির গ্যাস নিতে না পারায় ভোগান্তিতে পড়েছেন ডিলার, খুচরা বিক্রেতা ও সাধারণ ক্রেতারা। বাধ্য হয়ে অনেকে রান্নার বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন।ভোলা শহরের বিভিন্ন এলপিজি বিক্রির দোকান ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। দু-এ...