নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জন জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো দুজন নিখোঁজ রয়েছেন।মঙ্গলবার রাত আটটার দিকে তালতলী উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণকেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ দুই জেলে হলেন কালাম পাইকার ও শহীদ। তারা দুজনই তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা।উদ্ধার হওয়া জেলেরা জানান, মঙ্গলবার সকালে তালতলীর ফকিরহাট মৎস্য অবতরণকেন্দ্র থেকে দুটি ট্রলার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশ ধরতে...