Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য নদীতে, অতিষ্ঠ এলাকাবাসী

তালতলী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১৮:৪২
তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য নদীতে, অতিষ্ঠ এলাকাবাসী

ছবি: আগামীর সময়

বরগুনার তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পায়রা নদীতে ফেলার অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে তাপবিদ্যুৎ কেন্দ্রের ময়লা-আবর্জনা ও বর্জ্য পায়রা নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পানি দূষিত হচ্ছে। নদীর ওপর নির্ভরশীল জেলে ও স্থানীয় বাসিন্দারা পরিবেশগত ক্ষতির শঙ্কায় রয়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় অভিযোগ জানানো ও সংবাদ প্রকাশ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সংলগ্ন স্থানে পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রায় দুই শতাধিক ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। এ সময় বর্জ্য নদীতে ফেলা বন্ধ, পরিবেশসম্মত স্থানে বর্জ্য অপসারণ এবং নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

স্থানীয়রা জানান, বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিইপিসিএল) ৩৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের বর্জ্য অপসারণের জন্য স্থানীয় মিরাজের মালিকানাধীন মিরাজ এন্টারপ্রাইজ'র সাথে চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী পরিবেশসম্মত ও নির্ধারিত স্থানে বর্জ্য অপসারণ করার কথা। কিন্তু বর্জ্য নির্ধারিত স্থানে না ফেলে ব্যাটারিচালিত অটোরিকশা ও নৌকার মাধ্যমে পায়রা নদীর মাঝ বরাবর ফেলা হচ্ছে। এভাবে বর্জ্য ফেলা অব্যাহত থাকলে নদীর স্বাভাবিক পরিবেশ, মাছসহ জলজ প্রাণী এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় জেলেরা।

মানববন্ধনে অংশ নেওয়া কামাল চৌকিদার ও সুলতানসহ একাধিক ভুক্তভোগীরা জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ও এর কার্যক্রমের কারণে পায়রা নদীতে মাছ কমে গেছে। নদীতে আগের মতো মাছ না পাওয়ায় জেলেদের আয়-রোজগার কমে গেছে। এতে পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। অনেক জেলে আর্থিক সংকটে পড়ে সন্তানদের লেখাপড়া, বিয়ে ও অন্যান্য পারিবারিক দায়িত্ব পালন করতে পারছেন না বলে জানান।

আরও জানান, নদীতে মাছ না থাকায় ঋণ পাওয়াও কঠিন হয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন সময় প্রতিবাদ, অভিযোগ ও সংবাদ প্রকাশের পরও কার্যকর প্রতিকার না পাওয়ায় তারা বাধ্য হয়ে মানববন্ধনে দাঁড়িয়েছেন।

একাধিক জেলে ক্ষোভ প্রকাশ করে জানান, নদীতে মাছ না থাকায় আমাদের আয় নেই। কোনো এনজিও থেকেও ঋণ পাই না। ছেলেমেয়েদের বিয়ে দেওয়ার সামর্থ্য পর্যন্ত হারিয়ে ফেলেছি। আমরা নদীর ওপর নির্ভর করে বেঁচে আছি। নদী দূষিত হলে আমাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে। এ সময় তারা নদীতে বর্জ্য ফেলা বন্ধ, দূষণের প্রভাব তদন্ত এবং জেলেদের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

স্থানীয় সংবাদকর্মী মো. মোস্তাফিজ বলেন,পায়রা নদী এলাকার মানুষের জীবন-জীবিকা ও প্রাকৃতিক সম্পদের অন্যতম প্রধান উৎস। নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ফেলা অত্যন্ত উদ্বেগজনক। এতে নদীর পরিবেশ ও মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বেন স্থানীয় জেলেরা। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে নদীতে বর্জ্য ফেলা বন্ধ এবং নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। যাতে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত ও পরিবেশসম্মত স্থানে বর্জ্য ফেলে এবং পায়রা নদী দূষণের হাত থেকে রক্ষা পায়।

পরিবেশকর্মী ও ফটোসাংবাদিক আরিফুর রহমান বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হওয়া উচিত পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা। বর্জ্য নদীতে ফেলা হলে দূষণের ঝুঁকি বাড়তে পারে।

তিনি আরও জানান,গত তিন বছর ধরে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রভাব খাটানো ও হুমকি দেওয়া হচ্ছে।

নদীতে বর্জ্য ফেলার বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মিরাজ জানান, আমিই নদীতে বর্জ্য ফেলেছি। তবে এখন নতুন একটি স্থান নির্ধারণ করে সেখানে বর্জ্য ফেলা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ নষ্ট করে ও নদীর পানি দূষিত করে কাউকে কোনো ধরনের অপকর্ম করতে দেওয়া হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তালতলীবর্জ্যতাপবিদ্যুৎ কেন্দ্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার