Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরগুনা

মৃত তিমির কঙ্কালে জীবন্ত সম্ভাবনা

বরগুনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৩
মৃত তিমির কঙ্কালে জীবন্ত সম্ভাবনা

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগর থেকে বরগুনা উপকূলে ভেসে আসা মৃত তিমির কঙ্কাল সংরক্ষণ করা গেলে পর্যটন, শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে বলে মনে করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবেশকর্মীরা।

তাদের দাবি, তিমির কঙ্কালকে কেন্দ্র করে উপকূলীয় জীববৈচিত্র্য, সামুদ্রিক প্রাণী ও পরিবেশ বিষয়ে একটি প্রদর্শনী কেন্দ্র বা ‘মেরিন মিউজিয়াম’ গড়ে তোলা হলে তা বরগুনার পর্যটন আকর্ষণ আরও বাড়াতে পারে। এ বিষয়ে জাদুঘর স্থাপনের জন্য পর্যটন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা উপকূলে বিভিন্ন সময়ে একাধিক মৃত তিমি ভেসে এসেছে। বেশির ভাগ ক্ষেত্রেই এসব তিমি বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে মাটিচাপা দেওয়া হয়েছে। ফলে বিশাল আকৃতির এসব সামুদ্রিক প্রাণীর কঙ্কাল সংরক্ষণের সুযোগ নষ্ট হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে কঙ্কাল সংরক্ষণ করা গেলে এগুলো শিক্ষা, গবেষণা ও পর্যটনের গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহার করা যেত।

গত ৯ সেপ্টেম্বর বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর চরপাড়া এলাকায় বঙ্গোপসাগর থেকে ভেসে আসে একটি বিশাল আকৃতির মৃত তিমি। তিমিটি মাটিচাপা দেওয়ার পর এর কঙ্কাল সংরক্ষণ এবং সেখানে একটি মেরিন মিউজিয়াম প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবেশকর্মীরা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ১৯৯১ সালে তালতলী উপকূলে একটি মৃত তিমি ভেসে এসেছিল। পরে বৈজ্ঞানিক পদ্ধতিতে তিমির কঙ্কাল সংরক্ষণ করে ঢাকার জাতীয় জাদুঘরে রাখা হয়। কঙ্কালটি দেখতে সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সেখানে যান বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এরপর ২০১৪ সালে তালতলী উপজেলার পায়রা নদীর মোহনায় নলবুনিয়ারচর এলাকায় এবং ২০২৪ সালের জুলাইয়ে বরগুনা সদর উপজেলার ছোনবুনিয়ারচর এলাকায় আরও দুটি মৃত তিমি ভেসে আসে। স্থানীয় প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে সেগুলো মাটিচাপা দেওয়া হয়। তবে কঙ্কাল সংরক্ষণের কোনো উদ্যোগ না থাকায় সময়ের সঙ্গে সেগুলো মাটির সঙ্গে মিশে গেছে।

বরগুনা জেলা ট্যুরিজম ম্যানেজমেন্টের সভাপতি আরিফ রহমান বলেন, বরগুনায় ভেসে আসা মৃত তিমির কঙ্কাল সংরক্ষণের পাশাপাশি তিমির জীবনচক্র, বঙ্গোপসাগরের সামুদ্রিক প্রাণী এবং উপকূলীয় জীববৈচিত্র্য নিয়ে তথ্যচিত্র ও প্রদর্শনীর ব্যবস্থা করা যেতে পারে। এতে পর্যটকদের পাশাপাশি শিক্ষার্থী ও গবেষকরাও আকৃষ্ট হবেন।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে তালতলীতে ভেসে আসা তিমির কঙ্কাল ঢাকার জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এর আদলে তালতলীর টেংরাগিরি ইকোপার্কসংলগ্ন এলাকায় ‘সামুদ্রিক জীববৈচিত্র্য জাদুঘর’ প্রতিষ্ঠা করা হলে এটি বরগুনার অন্যতম পর্যটন আকর্ষণে পরিণত হতে পারে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব মুশফিক আরিফ বলেন, বঙ্গোপসাগরে নিয়মিত তিমি ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর বিচরণ থাকলেও এসব প্রাণী সম্পর্কে সাধারণ মানুষের জানাশোনা সীমিত। মৃত তিমির কঙ্কাল সংরক্ষণ শুধু পর্যটনের জন্য নয়, সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, পরিকল্পিতভাবে বরগুনায় সামুদ্রিক জীববৈচিত্র্যভিত্তিক একটি গবেষণা ও প্রদর্শনী কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। এতে সমুদ্রতীরে ভেসে আসা কোনো মৃত তিমি শুধু কৌতূহলের বিষয় না হয়ে উপকূল, সমুদ্র ও সামুদ্রিক জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ নিদর্শনে পরিণত হবে।

তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সম্প্রতি ভেসে আসা মৃত তিমিটি তালতলীর মিশনবাড়িয়া এলাকার নদীর তীরে বড় গর্ত করে মাটিচাপা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কোনো বিভাগ চাইলে এর কঙ্কাল সংগ্রহ করতে পারবে।

বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, তালতলী এলাকায় একটি মেরিন মিউজিয়াম প্রতিষ্ঠার বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ে চিঠির মাধ্যমে প্রস্তাব পাঠানো হবে। আশা করা যায়, মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

তিমিকঙ্কাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়