বঙ্গোপসাগর থেকে বরগুনা উপকূলে ভেসে আসা মৃত তিমির কঙ্কাল সংরক্ষণ করা গেলে পর্যটন, শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে বলে মনে করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবেশকর্মীরা।তাদের দাবি, তিমির কঙ্কালকে কেন্দ্র করে উপকূলীয় জীববৈচিত্র্য, সামুদ্রিক প্রাণী ও পরিবেশ বিষয়ে একটি প্রদর্শনী কেন্দ্র বা ‘মেরিন মিউজিয়াম’ গড়ে তোলা হলে তা বরগুনার পর্যটন আকর্ষণ আরও বাড়াতে পারে। এ বিষয়ে জাদুঘর স্থাপনের জন্য পর্যটন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।খোঁজ নিয়ে জানা গেছে, বরগু...