Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাড়ে ৮ লাখ টাকা খরচ করে সৌদি আরব, ফিরলেন লাশ হয়ে

তালতলী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৯:২০
শেয়ার করুন:
সাড়ে ৮ লাখ টাকা খরচ করে সৌদি আরব, ফিরলেন লাশ হয়ে

পরিবারের অভাব দূর করে স্ত্রী-সন্তানদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে সাড়ে ৮ লাখ টাকা খরচ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বরগুনার তালতলী উপজেলার আবু হানিফ। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩ অক্টোবর সৌদি আরবে মারা যান তিনি। দীর্ঘ ৫২ দিন অপেক্ষার পর দেশে ফিরেছে তার মরদেহ। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছালে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আবু হানিফ তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত জলিল উদ্দিনের ছেলে। পরিবারে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী, ১১ বছর বয়সী এক ছেলে ও ৫ বছর বয়সী এক মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক অসচ্ছলতা দূর করতে ধারদেনা করে দালালের মাধ্যমে প্রায় সাড়ে ৮ লাখ টাকা খরচ করে সৌদি আরবে যান আবু হানিফ। প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে ঋণ পরিশোধের পাশাপাশি সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিল তার। কিন্তু আকস্মিক মৃত্যুতে সব স্বপ্ন অপূর্ণ থেকে যায়।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

২৫ নভেম্বর ২০২৬


আবু হানিফের মৃত্যুর পর অর্থাভাবে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরিবারের অসহায়ত্বের বিষয়টি তুলে ধরে সংবাদ প্রকাশিত হলে মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা চান স্বজনেরা। এ জন্য প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ভিপি নুরুল হক নুরের সহযোগিতা কামনা করে পরিবার।

পরে সরকারি প্রতিষ্ঠান ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় আবু হানিফের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। মরদেহ পরিবহন ও দাফনের জন্য বোর্ড থেকে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। ওই অর্থ দিয়েই মরদেহ দেশে গ্রামে ও দাফনের খরচ মেটানো হয়েছে। এ কাজে সহযোগিতার জন্য প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তান এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে সন্তানদের বড় করে তোলার দুশ্চিন্তা নিয়ে দিশেহারা পরিবারটি।

আবু হানিফের স্ত্রী কাজল বেগম বলেন, ‘আমার স্বামী অনেক দেনা করে বিদেশে গিয়েছিলেন। পরিবারের অভাব দূর করা এবং সন্তানদের ভবিষ্যৎ ভালো করার স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। এখন তার মরদেহ বাড়িতে এসেছে। কিন্তু বাকি জীবন দুই সন্তানকে নিয়ে কীভাবে চলব, কীভাবে তাদের মানুষ করব, কিছুই বুঝতে পারছি না। আমাদের ঋণের বোঝাও রয়ে গেছে। আমি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত।’

আরও পড়ুন

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

২৫ নভেম্বর ২০২৬

মা ছহেরা বেগম বলেন, ‘আমার ছেলে পরিবারের অভাব দূর করতে বিদেশে গিয়েছিল। আজ আমার ছেলের লাশ ফিরে পেয়েছি, কিন্তু ছেলেকে তো আর ফিরে পাব না। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুরের প্রতি আমি কৃতজ্ঞ। তার জন্য দোয়া করি। আল্লাহ যেন তাঁকে উত্তম প্রতিদান দেন।’

আবু হানিফসৌদি আরবতালতলীনলবুনিয়াহৃদরোগে মৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ