Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

রাসিকের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৩:৪২
রাসিকের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে বিতরণ করা হয়েছে প্রায় ৬২ লাখ টাকার ঈদ উপহার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া এ অনুদান সোমবার নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে বিতরণ করা হয়।

প্রতিটি পরিচ্ছন্নতাকর্মীকে পাঁচ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের অর্থ তুলে দেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, এটি পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান, ভালোবাসা এবং তাদের শ্রমের স্বীকৃতি। এই ঈদ উপহার কর্মীদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, কৃষিঋণ মওকুফ, খাল পুনঃখনন এবং ইমাম-মোয়াজ্জিমদের ভাতা প্রদানসহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। ‘প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন করেন’ বলেও মন্তব্য করেন তিনি।

কোরবানির বর্জ্য অপসারণ প্রসঙ্গে রাসিক প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য থাকলেও রাসিক ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই মহানগরীর সব কোরবানির বর্জ্য অপসারণ করতে চায়। এ জন্য ঈদের দিন মাঠে থেকে কার্যক্রম তদারকি করবেন তিনি নিজে।

তিনি আরও বলেন, ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। প্রথমবারের মতো নগরবাসীর মধ্যে বিতরণ করা হয়েছে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার। পাশাপাশি পশুর চামড়া সংরক্ষণে মাদ্রাসা ও এতিমখানায় লবণ বিতরণ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা এবং ঘরমুখো ট্রেনযাত্রীদের সহায়তায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। তাদের ভাষ্য, প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুব খুশি তারা। এই টাকা দিয়ে পরিবারের জন্য ঈদের বাজার ও সন্তানদের জামাকাপড় কিনতে পারবো।

পরিচ্ছন্নতাকর্মী রুমন আলী বলেন, ‘ঈদের আগে এই উপহার আমাদের পরিবারের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।’

হাশেম আলী জানান, ‘১৫ বছর চাকরি করছি, আগে কখনও এভাবে ঈদ উপহার পাইনি।’

আরেক কর্মী মো. সাইফুল ইসলাম বলেন, ‘এই সহায়তা শুধু অর্থ নয়, আমাদের কাজের স্বীকৃতি। এতে আমরা আরও অনুপ্রাণিত হবো।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন। এ সময় ছিলেন রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা এবং পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

রাজশাহীপ্রধানমন্ত্রীর ঈদ উপহার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    advertiseadvertise