Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাঁকখালীতে ভাসল কল্প জাহাজ

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৩:০০
বাঁকখালীতে ভাসল কল্প জাহাজ

ছবি: আগামীর সময়

আকাশজুড়ে রঙিন ফানুসের আলো, বাঁকখালী নদীতে ভাসছে বর্ণিল কাগজের কল্প জাহাজ। বাদ্যবাজনার তালে তালে তরুণ-তরুণীদের উচ্ছ্বাস আর উৎসবমুখর মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে কক্সবাজারের রামু। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত কল্প জাহাজভাসা উৎসবে মিলেছে ধর্মীয় ঐতিহ্য, আনন্দ আর সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য আবহ।

আজ সোমবার বিকেলে রামুর বাঁকখালী নদীর চরে এ উৎসবের আয়োজন করা হয়। এতে নানা বয়সী মানুষের ঢল নামে।

নদীর জলে ভেসে থাকা রংবেরঙের কল্প জাহাজ আর উৎসবে অংশ নেওয়া মানুষের উচ্ছ্বাসে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। বৌদ্ধ সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষও উৎসবে যোগ দেন। এর আগে রবিবার সন্ধ্যা থেকে রামুর আকাশে উড়তে দেখা যায় শত শত দৃষ্টিনন্দন ফানুস।

উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জাহাজভাসা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

আরও পড়ুন

শরণখোলায় আবারও বাঘের হানা, আতঙ্কে ৫ গ্রামের মানুষ

২৬ অক্টোবর ২০২৬

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড. সুকোমল বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল।

জাহাজভাসা উদযাপন পরিষদের সমন্বয়ক অর্পন বড়ুয়া ও সাধারণ সম্পাদক দয়াল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জাহাজভাসা উদযাপন পরিষদের সমন্বয়ক অর্পন বড়ুয়া জানালেন, বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য অনুসারে, প্রবারণা পূর্ণিমার সঙ্গে মহামতি গৌতম বুদ্ধের বৈশালী থেকে রাজগৃহে প্রত্যাবর্তনের স্মৃতি জড়িয়ে রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এ যাত্রাপথে মানুষ, দেবতা ও নাগেরা বুদ্ধকে পূজা করেছিলেন। সেই ঘটনাকে স্মরণ করেই রামুতে কল্প জাহাজভাসা উৎসবের আয়োজন করা হয়।

স্থানীয়ভাবে প্রচলিত তথ্য অনুযায়ী, প্রায় এক শতাব্দী ধরে রামুতে এ উৎসব উদযাপিত হয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে ধর্মীয় আচার-ঐতিহ্যের গণ্ডি ছাড়িয়ে এটি বিভিন্ন ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। ফানুস ও কল্প জাহাজের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি রামুতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনও তুলে ধরছে।

বাঁকখালীকল্প জাহাজবৌদ্ধ সম্প্রদায়প্রবারণা পূর্ণিমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি