খুলনা জজ আদালতে ককটেল নিক্ষেপ
খুলনা অফিস

জজ আদালতে ককটেল
খুলনা জেলা জজ আদলতের নিচ তলায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আদালতপাড়ার আশপাশের কয়েকজন বলেন, রাত সাড়ে ৮টার দিকে দুইজন যুবক আদালতের নিচতলায় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। কিন্তু ককটেলটি বিষ্ফোরিত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। রাতের আন্ধকারে তাদের চেহারা কেউ দেখতে পায়নি। তবে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।’



