Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাতক্ষীরা

দুবলার চরে রাসপূর্ণিমার পুণ্যস্নানে রওনা ২১১ তীর্থযাত্রী, সুন্দরবনে কড়া নজরদারি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২০:৫৪
শেয়ার করুন:
দুবলার চরে রাসপূর্ণিমার পুণ্যস্নানে রওনা ২১১ তীর্থযাত্রী, সুন্দরবনে কড়া নজরদারি

সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন খোলপেটুয়া নদী দিয়ে দুবলার চরের উদ্দেশে রওনা হয়েছেন রাসপূর্ণিমার তীর্থযাত্রীরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে

২২ নভেম্বর, রবিবার। বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন খোলপেটুয়া নদীতে ট্রলারের ইঞ্জিনের শব্দ। একে একে ঘাট ছাড়ছে সাতটি ট্রলার। যাত্রীদের মন পড়ে আছে সামনের সাগরপাড়ে, যেখানে পুণ্যস্নান আর পূজার জন্য অপেক্ষা করছে দুবলার চর।

সকাল থেকে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ও কোবাদক ফরেস্ট স্টেশন থেকে বন বিভাগের অনুমতি নিয়ে ২১১ জন তীর্থযাত্রী রাসপূর্ণিমার পুণ্যস্নানে অংশ নিতে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেন। তাঁদের সঙ্গে আছেন ১৫ জন ক্রু।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ছয়টি ট্রলারে ১৮১ জন এবং কোবাদক স্টেশন থেকে একটি ট্রলারে ৩০ জন তীর্থযাত্রী রওনা হয়েছেন। প্রবেশ ফি, জলযানের প্রবেশ ও অবস্থান ফিসহ বিভিন্ন খাতে তাদের কাছ থেকে মোট ৩৭ হাজার ২৩১ টাকা ৫০ পয়সা রাজস্ব আদায় হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলাম জানান, রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে শুধু সনাতন ধর্মাবলম্বীদের পাস ও পারমিট দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে সংশ্লিষ্ট বন স্টেশনগুলোতে অনুমতিপত্র দেওয়া শুরু হয়েছে।

তিনি বলেন, তীর্থযাত্রীদের নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি নৌ-পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা নিয়োজিত থাকবেন। রাস উৎসবে যাওয়ার সুযোগে কেউ যাতে অবৈধভাবে সুন্দরবনে ঢুকতে না পারেন কিংবা হরিণসহ বন্য প্রাণী শিকার করতে না পারেন, সে জন্য কঠোর নজরদারি রাখা হয়েছে। এ লক্ষ্যে বনরক্ষীরা নিয়মিত টহল দেবেন।

বন বিভাগ সূত্র জানায়, ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ আবেদন করতে হয়েছে। প্রতিটি অনুমতিপত্রে নির্ধারিত পথ বা রুট উল্লেখ আছে। অনুমোদিত পাঁচটি পথের যেকোনো একটি ব্যবহার করে দুবলার চরে যেতে পারবেন তারা।

বন বিভাগের তথ্য অনুযায়ী, এর মধ্যে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ও কোবাদক স্টেশন থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চরে যাওয়ার পথ রয়েছে। এ ছাড়া আছে কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা এবং শিবসা-মরজাত নদীপথ; নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদীপথ; ঢাংমারী বা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদীপথ এবং বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে যাওয়ার পথ।

বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, তীর্থযাত্রী বহনকারী নৌযানকে নির্ধারিত পথে শুধু দিনের বেলায় চলাচল করতে হবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌযান থামানো যাবে না। প্রতিটি ট্রলারে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে। জলযানের গায়ে রং বা স্টিকারে বিএলসি বা সিরিয়াল নম্বর ও যাত্রীসংখ্যা লিখতে হবে।

সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক তীর্থযাত্রীকে টিকিট বা টোকেন দেওয়া হয়েছে। বনের ভেতরে থাকার সময় তা সঙ্গে রাখা বাধ্যতামূলক। প্রতিটি লঞ্চ, ট্রলার ও নৌকাকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে প্রতিবেদন দিতে হবে।

আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল বা করাত বহন করা যাবে না। এসব পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনের পরিবেশ রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ বহনও নিষিদ্ধ। নৌযান ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা ও বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণও নিষিদ্ধ করেছে বন বিভাগ।

ঘাটে যাত্রার প্রস্তুতির মধ্যেই কথা হয় ৩৭ বছর বয়সী শ্যামাপ্রসাদ মণ্ডলের সঙ্গে। গত কয়েক বছর ধরে দুবলার চরের রাসমেলায় যাতায়াত করছেন তিনি। যাত্রার আগে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা শোনান তিনি। শ্যামাপ্রসাদ জানান, চরে পৌঁছে পুণ্যার্থীরা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায় বসেন। সাগরকে সামনে রেখে নির্জনে কৃষ্ণপূজার পাশাপাশি দেবতা নীলকমল ও গঙ্গাদেবীর আরাধনায় মগ্ন হন তারা। পাপমোচনের বিশ্বাসে নামেন সমুদ্রস্নানে। সূর্যোদয়ের সময় পানিতে ভাসিয়ে দেন ফল ও ফুল।

তিনি আরও জানান, এরপর ঢাক, ঢোলক, কাঁসা ও মন্দিরার তালে ভজন-কীর্তনে মুখর হয়ে ওঠে চারপাশ। সূর্যাস্তের পর সাগরকে সাক্ষী রেখে আকাশে উড়িয়ে দেওয়া হয় ফানুস। সন্তানহীন অনেক ধর্মানুরাগী এ সময় মানত করেন, মেলায় এসে আনুষঙ্গিক অনুষ্ঠান সম্পন্ন করেন মানতকারীরা। মেলায় বাদ্য, নৃত্য, গীত ও নানা সাংস্কৃতিক আয়োজন থাকে। কুটির শিল্পের দোকানের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফলমূল, মিষ্টান্ন ও মনোহারী সামগ্রীর পসার সাজিয়ে বসেন বিক্রেতারা।

শ্যামাপ্রসাদের ভাষ্য, একসময় দেশ-বিদেশ থেকে প্রচুর পুণ্যার্থী ও পর্যটক এ উৎসবে আসতেন। প্রতিবছর প্রায় অর্ধ লাখ মানুষ যোগ দিতেন। বর্তমানে রাস উৎসবের সময় পুণ্যার্থী ছাড়া অন্যদের সুন্দরবনে ভ্রমণের অনুমতি দিচ্ছে না বন বিভাগ।

এই মেলার উৎস নিয়ে জানতে চাইলে কথা হয় স্থানীয় লোকসংস্কৃতি নিয়ে কাজ করা লেখক পীযূষ বাউলিয়া পিন্টুর সঙ্গে। তিনি বলেন, দুবলার রাস উৎসবের উৎস নিয়ে নানা মত প্রচলিত আছে।

তার ভাষ্য, ঠাকুর হরিচাঁদের অনুসারী হরি ভজন নামে এক মতুয়া হিন্দু সাধু ১৯২৩ সালে এ মেলা শুরু করেছিলেন। ওই সাধু চব্বিশ বছরেরও বেশি সময় সুন্দরবনে গাছের ফলমূল খেয়ে জীবন ধারণ করেছেন বলে জানা যায়।

পীযূষ বাউলিয়া পিন্টু আরও বলেন, কারও কারও মতে, শারদীয় দুর্গোৎসবের পর পূর্ণিমার রাতে বৃন্দাবনের গোপীদের সঙ্গে রাসনৃত্যে মেতেছিলেন শ্রীকৃষ্ণ। সেই স্মরণেই দুবলায় রাস উৎসব পালিত হয়ে আসছে। অনেকে মনে করেন, কোনো এক পূর্ণিমা তিথিতে পাপমোচন ও পুণ্যলাভে গঙ্গাস্নানের স্বপ্নাদেশ পান শ্রীকৃষ্ণ। সেই স্বপ্নাদেশকে সম্মান জানাতেই বসে রাসমেলা।


সুন্দরবনসাতক্ষীরাতীর্থযাত্রীরাসপূর্ণিমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা