Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কারাগারে মাদকসেবী, পরিবার পেল সহায়তা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৩:৪৭
কারাগারে মাদকসেবী, পরিবার পেল সহায়তা

মাদকসেবীদের কারাগারে পাঠিয়ে তাদের অস্বচ্ছল পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: আগামীর সময়

মাদকসেবীদের কারাগারে পাঠিয়ে তাদের অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন। এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

গতকাল সোমবার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোতে পৌঁছে যায় খাদ্যসামগ্রী। প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, চিনি ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

ইউএনও সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে মাদক সেবনের দায়ে উপজেলায় বেশ কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কেউ পেয়েছেন ৬ মাসের জেল, কাউকে ২ মাস, কাউকে দেওয়া হয়েছে ১ মাসের কারাদণ্ড। সাজা পাওয়া ব্যক্তিদের পরিবার- বিশেষ করে তাদের স্ত্রী ও সন্তানদের খাদ্য সংকট কমাতে সহায়তার উদ্যোগ নেন ইউএনও।


আরও পড়ুন

সজল, হানিয়া ও ইকরার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মাহিরা খান

২৮ জুলাই ২০২৬


উপজেলায় মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সভা-সেমিনার চলছে। প্রশাসনের এসব উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ইউএনওকে সাধুবাদ জানিয়ে মন্তব্য করেছেন।

দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা জানান, উপজেলা প্রশাসনের ধারাবাহিক উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতা বেড়েছে। বিশেষ করে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড পাওয়া মাদকসেবীদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগটি প্রশংসনীয়।

ইউএনও জহুরুলের ভাষ্য, দেওয়ানগঞ্জে যোগদানের পর থেকেই উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। একই সঙ্গে সাজা পাওয়া অভাবী ব্যক্তিদের পরিবারের সদস্যরা যাতে খাদ্য সংকটে না পড়েন, এজন্য খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেওয়ানগঞ্জদেওয়ানগঞ্জ ইউএনওমাদকসেবীভ্রাম্যমাণ আদালতখাদ্যসামগ্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী