Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অসচ্ছল শিক্ষার্থীদের জন্য যবিপ্রবিতে ৫০ লাখ টাকার ট্রাস্ট

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৩:২৫
অসচ্ছল শিক্ষার্থীদের জন্য যবিপ্রবিতে ৫০ লাখ টাকার ট্রাস্ট

সংগৃহীত ছবি

অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৫০ লাখ টাকার অনুদান দিয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান ও তার সহধর্মিণী ফিরোজা পারভীন। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগে এটিই প্রথম এবং সর্বোচ্চ অনুদান।

রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের কাছে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন এই দম্পতি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই অনুদানের অর্থ দিয়ে গঠন করা হবে ‘প্রফেসর ড. শেখ মিজানুর রহমান ও ফিরোজা পারভিন শিক্ষা কল্যাণ ট্রাস্ট’। ট্রাস্টের মূল অর্থ সংরক্ষণ করা হবে স্থায়ী আমানত হিসেবে এবং সেখান থেকে পাওয়া বার্ষিক মুনাফা দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ড. শেখ মিজানুর রহমান জানান, শিক্ষার্থীদের কল্যাণে কিছু করার ইচ্ছা তাদের দীর্ঘদিনের। আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাক, তা তারা চান না। নিজের শিক্ষার্থীদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে বলেও মন্তব্য করেন তিনি।

উদ্যোগটিকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি মাইলফলক উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বললেন, একজন শিক্ষকের এমন অবদান শিক্ষার্থীদের শুধু আর্থিক সহায়তাই দেবে না, অনুপ্রাণিত করবে নৈতিকভাবেও। এতে পড়াশোনা ও গবেষণায় আরও মনোযোগী হতে পারবে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফিরোজা পারভীন, ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান এবং রেজিস্ট্রার মো. জালাল উদ্দীন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা ছিলেন উপস্থিত।

অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান বর্তমানে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে করছেন দায়িত্ব পালন।


যবিপ্রবিগবেষণাশিক্ষা কল্যাণ ট্রাস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের