Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাণিজ্যমন্ত্রী

চামড়া পাচার রোধে মনিটরিং সেল খোলা হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ২১:৫১
চামড়া পাচার রোধে মনিটরিং সেল খোলা হয়েছে

ছবি: আগামীর সময়

শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘যে সমস্ত জায়গায় চামড়াগুলো এসে জড়ো হচ্ছে, সেখানে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একটি মনিটরিং সেল করেছি এবং সার্বক্ষণিকভাবে আমাদের কিছু কর্মকর্তা সেখানে কাজ করছেন।’

বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের আমিন বাজার বাসস্ট্যান্ডে চামড়ার আড়ত পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘প্রত্যেক এলাকার জেলা প্রশাসক ও বিসিকের কর্মকর্তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। ঢাকায় ও জেলা সদরগুলোতে আমাদের একাধিক টিম কাজ করছে। চামড়া অক্ষত রেখে লবণ মাখিয়ে সংরক্ষণ করে সময়মতো যাতে রপ্তানি করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি।’

আরও পড়ুন

দেড় লাখ টাকার গরুর চামড়া ৩০০ টাকা

২৮ মে ২০২৬

মন্ত্রী মুক্তাদির জোর দেন, আগামী দিনে কোরবানির পশুর চামড়া শতভাগ সংরক্ষণ, রপ্তানি খাতে এর সর্বোচ্চ ব্যবহার এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হলে সাভার ট্যানারি শিল্পনগরীর সিইটিপি সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান জরুরি। একইসঙ্গে হাজারীবাগ থেকে স্থানান্তরিত হয়ে যেসব ট্যানারি রুগ্ন হয়ে পড়েছে কিংবা এখনও পূর্ণাঙ্গভাবে উৎপাদন শুরু করতে পারেনি, সেসব শিল্প প্রতিষ্ঠানকে পুনর্বাসন, আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় নীতিগত সুবিধা দিতে হবে। পরিবেশবান্ধব অবকাঠামো, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করা গেলে দেশের চামড়া শিল্প আবারও রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত হিসেবে গড়ে উঠতে পারে।

আজকে যেটি এক বিলিয়ন ডলারের রপ্তানিখাত সেটিকে ১০-১২ বিলিয়ন ডলারের রপ্তানিখাতে রূপান্তরিত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

চামড়ার সরকারি মূল্য নির্ধারণ নিয়ে মন্ত্রী বলেছেন, ‘আমরা যেদিন চামড়ার মূল্য নির্ধারণ করি সেদিন চামড়া সংশ্লিষ্ট সমস্ত ব্যবসায়িক প্রতিনিধিরা ও নেতারা উপস্থিত ছিলেন।’

কোরবানির চামড়াচামড়াশিল্পবাণিজ্যমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার