Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খন্দকার মারুফ

আওয়ামী লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৯:০৩
শেয়ার করুন:
আওয়ামী লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল। বিশ্ব জুড়ে আবহাওয়া, পরিবেশ, ঋতু, মানুষের আচার-আচরণ এবং কৃষ্টি-কালচার সবই বদল হচ্ছে। কিন্তু আ. লীগের চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন নেই। তাদের চরিত্র কখনো ভালো হবে না।

তিনি বলেন, বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডে নিমজ্জিত আ. লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করার জন্য এখন জনগণের মধ্যে জোর দাবি উঠেছে।

আজ রবিবার নিষিদ্ধ আ. লীগের নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি আয়োজিত মেঘনা উপজেলা বাস স্টেশন চত্বরে মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিস্ট আ. লীগ সরকারে কিংবা বিরোধী দলে যেখানেই থাকুক, দেশ ও জাতির কল্যাণে কোনো কাজ করে না। গায়ের জোরে ক্ষমতায় থেকে এই ফ্যাসিবাদ দল গত ১৭ বছর রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এবং দুঃশাসন চালিয়ে দেশ ধ্বংস করেছে। আ. লীগ বিরোধী দলে থাকলে আন্দোলনের নামে দেশের সম্পত্তি ধ্বংস করে এবং অরাজকতা সৃষ্টির মাধ্যমে জনজীবন দুঃসহ করে তোলে।

ড. খন্দকার মারুফ বক্তব্যে এ সন্ত্রাসী গোষ্ঠী যেখানে নাশকতার চেষ্টা করবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। সরকার সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে। সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতির চর্চা হচ্ছে। দেশের জনগণ নিশ্ছিদ্র নিরাপদ জীবনযাপন করছে।

ড. খন্দকার মারুফ বলেন, আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী তাদের পলাতক নেত্রীর ফিরে আসার দিবাস্বপ্ন ইস্যুতে দেশকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক ছড়াতে নাশকতা শুরু করেছে। জাতীয় স্বার্থবিরোধী এসব কর্মকাণ্ড কিছুতেই বরদাশত করা হবে না।

একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রীর দৃঢ়তা, মানবিকতা, সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের এক অনন্য শক্তি। দেশের মানুষ মনে করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সক্ষম হবেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটের চর থেকে ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মেঘনা উপজেলা বাস স্টেশন পৌঁছে এবং সেখান থেকে তার নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক হাজারো জনতাকে তিনি হাত নেড়ে অভিবাদন ও শুভেচ্ছা জানান।

সমাবেশে ড. খন্দকার মারুফ বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় জনগণকে বিপদে রেখে যারা পালিয়ে যায়, তারা আর দেশে ফেরে না। রাজনীতিতে পুনর্বাসিত হতে পারে না। তাদের ফ্যাসিবাদী নেত্রীর ফিরে আসার দিবাস্বপ্ন জনমনে হাস্যরস সৃষ্টি করেছে। দেশের মানুষ আ. লীগের প্রতি চরম ক্ষুব্ধ। পলাতক ফ্যাসিবাদের হুংকারে জনগণ এখন আর ভয় পায় না। মানুষ এখন সচেতন, সব বোঝে।

তিনি বলেন, আ. লীগ মানেই ফ্যাসিবাদ, লুটেরা, সন্ত্রাসী তথা সব কুকর্মের হেড কোয়ার্টার। আ. লীগ একটি খাঁটি সন্ত্রাসী সংগঠন। এরই মধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্বাসউদ্দীন কমান্ডার। মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি, সদস্যসচিব এস এম সালাহউদ্দিন সরকার, বিএনপি নেতা আজহারুল হক শাহীন, শহীদউল্লাহ সরকার, অধ্যাপক শহীদুল ইসলাম, আবদুল মতিন, আবদুল গাফফার, জয়নাল আবেদীন, এম এ কাইয়ুম, আবু ইউসুব নয়ন, জহিরুল ইসলাম, দিলারা শিরীন, আতাউর রহমান, সোলাইমান হোসেন ও জাকির মাহমুদ প্রমুখ।

খন্দকার মারুফআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র