Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নিখোঁজের ১৮ ঘণ্টার ‎পর গজারিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৭:১১
নিখোঁজের ১৮ ঘণ্টার ‎পর গজারিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

শিশু রাফি

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর মো. রাফি নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাতটার দিকে টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবস্থাপক মো. ফিরোজ ভূঁইয়া পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানালেন, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে সমবয়সীদের সঙ্গে মধ্য ভাটেরচর এলাকার নদীতে গোসল করতে নামে রাফি। এ সময় পানির প্রবল স্রোতে সে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

শনিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুই সদস্যের একটি ডুবুরি দল নদীতে তল্লাশি চালায়। তবে ওই দিন শিশুটির সন্ধান পাওয়া যায়নি। পরে রবিবার সকালে স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে বড় ভাটেরচর-সংলগ্ন নদীতে রাফির ভাসমান মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তা উদ্ধার করেন।

রাফি যশোর জেলার নড়াগাতী গ্রামের খায়রুল ইসলামের ছেলে। বাবার চাকরির সুবাদে সে পরিবারের সঙ্গে গজারিয়ার ভাটেরচর গ্রামে আক্তার হোসেনের বাড়িতে ভাড়া থাকত। দুই ভাই ও এক বোনের মধ্যে রাফি দ্বিতীয়।

গজারিয়া থানার এসআই মনোয়ার হোসেন বলেন, নদীতে নিখোঁজ শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।

মরদেহ উদ্ধারশিশুর মরদেহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’