Agamir Somoy E-Paper
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
এক পায়ে অবিরাম ৪০ বছর
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্কুলশিক্ষকের ছাদবাগানে ৪০ জাতের আম

মুন্সীগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ২১:৫৪
স্কুলশিক্ষকের ছাদবাগানে ৪০ জাতের আম

ছবি: আগামীর সময়

কোনো গাছে ঝুলছে 'থ্রি টেস্ট', কোনোটিতে আবার 'আমেরিকান রেড পালমার'। আছে মিয়াজাকি, নামডকমাই, আম্রপালি—পরিচিত-অপরিচিত নানা নাম ও জাতের আম। ছোট একটি ছাদকে আমবাগানে পরিণত করেছেন মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার স্কুলশিক্ষক আবিদ হাসান সম্রাট।

শখ ও সৌখিনতায় উপজেলার আব্দুল্লাপুরে তার গড়ে তোলা এক ছাদবাগানেই এখন রয়েছে ৪০ জাতের আমগাছ। মধুমাস জ্যৈষ্ঠে গাছে গাছে এখন আমের দেখা।

আবিদ হাসান সম্রাট জানান, শিক্ষার্থীদের পাঠদান শেষে অবসরের বেশিরভাগ সময়ই তিনি কাটান নিজের ছাদবাগানে। গাছের প্রতি গভীর ভালোবাসা থেকেই ২০২১ সালে কয়েকটি আমগাছ দিয়ে শুরু হয়েছিল তার যাত্রা। ধীরে ধীরে সংগ্রহ করেছেন দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশি জাতের আমের চারা।

শনিবার (৬ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, ১৪০০ স্কয়ার ফুট আয়তনের ছাদের ওপর সারিবদ্ধ টবে রঙিন ও বাহারি আমের সমারোহ। বিভিন্ন রং ও আকৃতির একেকটি আমের ওজন ছোট থেকে ২-আড়াই কেজি পর্যন্ত। গাছ ঘুরে দেখানোর পাশাপাশি নামগুলোও জানান শিক্ষক সম্রাট।

তার সংগ্রহে রয়েছে আলফোনসো, সুপার জলি, নামডকমাই শ্রীমুয়াং, ভেনাস, কিউজাই, জাপানি মিয়াজাকি, কিং অব চাকাপাত, ব্রুনাই কিং, নামডকমাই শ্রীথং, হিমসাগর, হাড়িভাঙা, আম্রপালি-৮, তাইওয়ান রেড, নামডকমাই প্রিপডং, জি শি, অ্যাপল ম্যাংগো, বিএন-৭, হানি ডিও, আম্রপালি-১০, গৌরমতী, অম্বিকা, বারি-৪, বারি-১১, বারি-১৩, নাক ফজলি, কাটিমোন, জাম্বুরা ম্যাংগো, থ্রি টেস্ট, আমেরিকান রেড পালমার, ফ্রুট ককটেল, ইলেভেন শাই, ব্যানানা ম্যাংগো, রেড আইভরি/চিয়াংমাই, ফোর কেজি, ফ্রুট পাঞ্চ, কেশর ও সিন্ধি প্রজাতির আমগাছ। প্রায় সবগুলোতেই ধরেছে আম।

আগামীর সময়কে সম্রাট জানান, প্রতিটি গাছের যত্ন তিনি নিজ হাতে নেন। নিয়মিত পানি দেওয়া, ছাঁটাই, জৈব সার প্রয়োগ এবং রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে গাছগুলোকে সুস্থ রাখেন।

বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আমগাছ নিয়ে পর্যালোচনা করছে। কোনো কোনো প্রতিষ্ঠান ২০০-৩০০ প্রজাতির আমগাছ নিয়ে কাজ করছে। তিনি মূলত এসব প্রতিষ্ঠান থেকেই গাছগুলো সংগ্রহ করছেন। প্রথম পর্যায়ে ফলসহ গাছ ক্রয় করলেও বর্তমানে তিনি খরচ সাশ্রয়ের জন্য ছোট চারা কিনে পরিচর্যার মাধ্যমে উৎপাদন করে থাকেন, যোগ করেন তিনি।

এদিকে বাগানটি দেখতে প্রতিদিনই আসেন আশপাশের মানুষ, শিক্ষার্থী ও ফলপ্রেমীরা। অনেকেই ছাদবাগান দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের বাসাবাড়িতেও ফলের গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছেন।

শিক্ষক সম্রাটের বাবা বাবু বেপারী বললেন, আমার জীবনে কখনো এত ধরনের আম একসঙ্গে দেখিনি। আমার ছেলে এটি করেছে। ছাদে আসলে ভালো লাগে, আমগাছ দেখি আবার খেতেও পারি।

শিক্ষক সম্রাটের ছাত্র তুরান সরকার। বাবু বেপারীর মতো তিনিও ছাদের ওপর এমন আয়োজনে চমৎকৃত। তার ভাষ্য, আসলে আমরা ফজলি, হাড়িভাঙা এসব আমই চিনতাম। আমের যে এত প্রকার আছে, তা এখানে এসেই জানতে পারছি। আমাদের অনেক সহপাঠী এখন স্যারকে দেখে আমের চারা রোপণ করছে।

ভবিষ্যতে আরও প্রজাতি সংগ্রহের কথা জানিয়ে সম্রাট জানালেন, আমার ইচ্ছে গাছের সংখ্যা আরও বৃদ্ধি করা। আর ছাত্র-ছাত্রীরা চাইলে এখন থেকে দেখে নিজ আঙিনাতেও এমন বাগান করতে পারবে। আসলে কতটাকা খরচ হয়েছে তার হিসাব নেই, কারন সখ করে করেছি। তবে বর্তমানে বিপুল পরিমান টাকার আম উৎপাদন হচ্ছে।

টংগিবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পালের ভাষ্য, নিজেই উৎপাদন করে পরিবারকে বিষমুক্ত ফল উপহার দেওয়া দারুণ বিষয়। এ ধরনের বাগান করতে আমরা উৎসাহ দেই। ৪০ ধরনের আম নিয়ে ছাদবাগান করা এই স্কুলশিক্ষক যদি কোনো প্রয়োজনে কৃষি অফিসের সহায়তা চান তাহলে অবশ্যই তাকে সহায়তা করা হবে।

স্কুলশিক্ষকছাদবাগানআম
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    জামায়াতকে ছাড়ছে এনসিপি!

    জামায়াতকে ছাড়ছে এনসিপি!

    ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৯

    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    ২৯ জুলাই ২০২৬, ০০:০০

    থামছে না খুনোখুনি

    থামছে না খুনোখুনি

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৯

    সাংবাদিকের ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার ২

    সাংবাদিকের ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার ২

    ২৯ জুলাই ২০২৬, ০৫:৫২

    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    ২৯ জুলাই ২০২৬, ১৪:০৩

    মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

    মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৮

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ইরানের

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ইরানের

    ২৯ জুলাই ২০২৬, ০৫:২৫

    এক পায়ে অবিরাম ৪০ বছর

    এক পায়ে অবিরাম ৪০ বছর

    ২৯ জুলাই ২০২৬, ০২:৩৭

    ১৪ বছর পর হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ১৪ বছর পর হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ২৯ জুলাই ২০২৬, ০১:১৫

    এবার সম্মান রক্ষার দায়িত্ব ব্যাটারদের

    এবার সম্মান রক্ষার দায়িত্ব ব্যাটারদের

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    সড়ক সংস্কার করল বিএনপি-ছাত্রদল

    সড়ক সংস্কার করল বিএনপি-ছাত্রদল

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৭

    অন্ধত্ব ডেকে আনতে পারে গ্লুকোমা

    অন্ধত্ব ডেকে আনতে পারে গ্লুকোমা

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

    ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৬

    ফ্রান্সের জন্য কোনো ক্লাবে যাইনি

    ফ্রান্সের জন্য কোনো ক্লাবে যাইনি

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    বসতিপূর্ণ এলাকায় ফের ইটভাটার অপচেষ্টা

    বসতিপূর্ণ এলাকায় ফের ইটভাটার অপচেষ্টা

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    advertiseadvertise