Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চিলমারীতে শিশু আয়শা হত্যা, স্বীকারোক্তি দিলেন প্রতিবেশী

কুড়িগ্রাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ০১:১২
চিলমারীতে শিশু আয়শা হত্যা, স্বীকারোক্তি দিলেন প্রতিবেশী

গ্রেপ্তার আপেল ও তার স্ত্রী কোহিনুর। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে দুই বছরের শিশু আয়শা হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশী রিকশাচালক রাশেদুল ইসলাম আপেল ও তার স্ত্রী কোহিনুর বেগমকে। শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় নিজ বাড়ি থেকে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কোহিনুর।

এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম।

এর আগে গত ১৭ এপ্রিল থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় দিনভর নিখোঁজ থাকার পর বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয় আয়শার মরদেহ। একই এলাকার আলমগীর হোসেনের মেয়ে সে। এ ঘটনায় তার বাবা মামলা করেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনও করেন স্থানীয়রা।

পুলিশের ভাষ্য, ঘটনার দিন প্রতিবেশী আপেল-কোহিনুর দম্পতির সন্তানের সঙ্গে খেলছিল আয়শা। খেলার সময় একটি কলমের আঘাতে আহত হয় আয়শা। এতে সে কান্না শুরু করলে ভয় পেয়ে তার মুখ চেপে ধরেন কোহিনুর। এতে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে অচেতন হয়ে পড়ে শিশুটি।

পরিস্থিতি সামাল দিতে না পেরে শিশুটিকে ঘরের একটি ড্রামের মধ্যে লুকিয়ে রাখেন কোহিনুর। দিনভর সেখানে আটকে থাকায় মারা যায় আয়শা। এরমধ্যে আয়শাকে স্বজনরা খুঁজতে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন কোহিনুর। পরে সন্ধ্যায় বিদ্যুৎ না থাকার সুযোগে স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে ফেলে রাখেন শিশুটির মরদেহ।

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম উল্লেখ করেছেন, এটি একটি জটিল ও ক্লুলেস মামলা ছিল। নিবিড় তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

আদালত জবানবন্দি গ্রহণ করে উভয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার।

আয়শা হত্যাকুড়িগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি