Agamir Somoy E-Paper
শনিবার, ৩০ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
শনিবার, ৩০ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মাদক নিয়ে বিরোধ, সরাইলে দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৮:৪৯
মাদক নিয়ে বিরোধ, সরাইলে দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত

গ্রাফিকস: আগামীর সময়

ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই মধ্যরাতের অন্ধকারে রণক্ষেত্রে পরিণত হলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইল। মাদক সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে বেঁধে যাওয়া এক রক্তক্ষয়ী সংঘর্ষে রায়হান (১৬) নামে এক কিশোরের প্রাণ গেছে। দেশীয় অস্ত্রের এই নির্মম লড়াইয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকা জুড়ে এখন তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঈদের পরদিন গতকাল শুক্রবার (২৯ মে) রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রায়হান স্থানীয় এক কিশোর।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাদক সংশ্লিষ্ট একটি ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দুটি পক্ষের মধ্যে প্রথমে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই বাগ্‌বিতণ্ডা রূপ নেয় সহিংসতায়। দুপক্ষের লোকজনই রামদা, লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া আর এলোপাতাড়ি হামলা।

দুপক্ষের এই মুখোমুখি সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই অন্তত ১৫ জন গুরুতর আহত হন। সংঘর্ষ চলাকালীন ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয় কিশোর রায়হান। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। তবে নিয়তি ছিল অন্যরকম; হাসপাতালে পৌঁছানোর পথেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়ে রায়হান। বাকি আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

এদিকে মাঝরাতে সংঘর্ষ ও নিহতের খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত বিশাল ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় নতুন করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা প্রতিশোধমূলক হামলা না ঘটে, সেজন্য পুরো গ্রাম জুড়ে অতিরিক্ত পুলিশ মোায়েন করা হয়েছে। ঘটনার পর পরই এএসপি (সরাইল সার্কেল) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বললেন, 'মাদককে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

    শেয়ার করুন:
    ৪০ গরু কোরবানি দিয়ে অস্বচ্ছল নেতাকর্মীদের দিলেন মীর হেলাল

    ৪০ গরু কোরবানি দিয়ে অস্বচ্ছল নেতাকর্মীদের দিলেন মীর হেলাল

    ২৯ মে ২০২৬, ২২:৪৭

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ৩০ মে ২০২৬, ০৭:৪৯

    ঢাকা সিটির ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকা সিটির ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

    ২৯ মে ২০২৬, ২২:৫১

    জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

    জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

    ৩০ মে ২০২৬, ০১:৪২

    মেসি জানে কোন পজিশন থাকতে হবে

    মেসি জানে কোন পজিশন থাকতে হবে

    ৩০ মে ২০২৬, ০০:২৩

    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনে আপত্তি কেন, নেপথ্যে কী?

    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনে আপত্তি কেন, নেপথ্যে কী?

    ২৯ মে ২০২৬, ২৩:০৩

    নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে : ড. ইউনূস

    নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে : ড. ইউনূস

    ২৯ মে ২০২৬, ২৩:২৮

    সাংস্কৃতিক স্বাধীনতায় হুমকি হিসেবে দেখছে ঢাবি চলচ্চিত্র সংসদ

    সাংস্কৃতিক স্বাধীনতায় হুমকি হিসেবে দেখছে ঢাবি চলচ্চিত্র সংসদ

    ৩০ মে ২০২৬, ০০:০৭

    একক চীনা বাজারে নির্ভরতা, ডুবছে চামড়া খাত

    একক চীনা বাজারে নির্ভরতা, ডুবছে চামড়া খাত

    ২৯ মে ২০২৬, ২০:৩৯

    সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে দেবে না ইরান

    সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে দেবে না ইরান

    ৩০ মে ২০২৬, ০১:৫২

    গুপ্ত শব্দ প্রত্যাখ্যান করেছে জনগণ : ছাত্রশিবির সভাপতি

    গুপ্ত শব্দ প্রত্যাখ্যান করেছে জনগণ : ছাত্রশিবির সভাপতি

    ৩০ মে ২০২৬, ০০:২৬

    মেঘনার চরে ঘুরতে গিয়ে দেড়শ পর্যটক আটকা

    মেঘনার চরে ঘুরতে গিয়ে দেড়শ পর্যটক আটকা

    ৩০ মে ২০২৬, ০০:৪৫

    যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার কোটি ডলারের পণ্য কেনার প্রতিশ্রুতি নিয়ে চাপে ভারত

    যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার কোটি ডলারের পণ্য কেনার প্রতিশ্রুতি নিয়ে চাপে ভারত

    ৩০ মে ২০২৬, ০৩:৫৫

    রেকর্ডের মালা সূর্যবংশীর তবে নায়ক গিল

    রেকর্ডের মালা সূর্যবংশীর তবে নায়ক গিল

    ৩০ মে ২০২৬, ০০:৩৭

    চট্টগ্রামে আসার আগে জিয়া কেন ঢাকায় ডেকেছিলেন দুই বিএনপি নেতাকে?

    চট্টগ্রামে আসার আগে জিয়া কেন ঢাকায় ডেকেছিলেন দুই বিএনপি নেতাকে?

    ৩০ মে ২০২৬, ০৭:৪৪

    advertiseadvertise