নদীতে গোসল করতে নেমে ডুবল ৮ শিশু-কিশোর, প্রাণ গেল হুমায়রার

নিহত হুমায়রা খাতুন। ছবি: সংগৃহীত
একসঙ্গে পানিতে গোসল করতে নেমেছিল ৮ শিশু-কিশোর-কিশোরী। একপর্যায়ে পানিতে ডুবে যায় তারা। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। তবে পানির গভীরে তলিয়ে গিয়ে মৃত্যু হয়ছয় বছরের এক শিশুর।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে ঘনেশ্যামপুর চৈতাপাড়া নদীতে ঘটে এ ঘটনা। এতে বাকি সাত শিশু, কিশোর ও কিশোরী অসুস্থ হয়ে পড়ে।
নিহত হুমায়রা খাতুন একই গ্রামের মামুনুর রশিদের মেয়ে। স্থানীয়রা জানান, হুমায়রার সঙ্গে আরও সাত শিশু, কিশোর ও কিশোরী নদীতে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের জ্ঞান ফেরে।
তবে হুমায়রা পানির গভীরে তলিয়ে যায়। তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. এ কে এম শরিফুল রেজওয়ান।






