Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৯৬ বিদ্যালয় প্রধান শিক্ষক ছাড়া

  • পাথরঘাটায় সহকারী শিক্ষা কর্মকর্তার ৬ পদের বিপরীতে আছেন একজন
ইমরান হোসাইন, পাথরঘাটা (বরগুনা)
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:২৪
৯৬ বিদ্যালয় প্রধান শিক্ষক ছাড়া

গ্রাফিকস: আগামীর সময়

বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় সংকট জনবল। প্রধান শিক্ষকের অভাব, মাঠপর্যায়ে তদারকির জন্য প্রয়োজনীয় কর্মকর্তার ঘাটতি এবং প্রশাসনিক অচলাবস্থার কারণে শিক্ষার মান নিয়েও উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। ১৬ হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের সংশয়ে রয়েছেন তারা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য বলছে, সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৪৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী ১৬ হাজার ১১২ জন। এর মধ্যে ৯৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, যা মোট বিদ্যালয়ের প্রায় ৬৫ শতাংশ। এসব বিদ্যালয় পরিচালনা করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা।

শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক ও আর্থিক বিষয়ে পূর্ণ ক্ষমতা না থাকায় বিলম্বিত হচ্ছে বিদ্যালয়ের অনেক সিদ্ধান্ত। একই সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে শ্রেণিকক্ষে কমে যাচ্ছে পাঠদানের সময়ও। ফলে পাঠদান এবং বিদ্যালয় পরিচালনা— দুই ক্ষেত্রেই পড়ছে প্রভাব।

শুধু বিদ্যালয়ে নয়, মাঠপর্যায়ে তদারকি ব্যবস্থাতেও রয়েছে বড় ধরনের সংকট। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে ছয়টি। তবে বর্তমানে কর্মরত আছেন মাত্র একজন। তাকেই পালন করতে হচ্ছে উপজেলার ১৪৯টি বিদ্যালয়ের তদারকির দায়িত্ব।

‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে দীর্ঘমেয়াদে একটি বিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা অসম্ভব। একই সঙ্গে মাঠপর্যায়ে পর্যাপ্ত তদারকি না থাকলে জবাবদিহিও হয়ে পড়ে দুর্বল’— বললেন মির্জা সহিদুল ইসলাম। তার আশঙ্কা, দ্রুত শূন্য পদে নিয়োগ না হলে গ্রামীণ এলাকায় শিক্ষার্থীদের ঝরে পড়ার ঝুঁকি আরও বাড়তে পারে।

উপজেলা শিক্ষা অফিস জানায়, তিন বছর আগে পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় শিক্ষার্থী ছিল ১৬ হাজার ২১৯ জন। বর্তমানে সেই সংখ্যা নেমেছে ১৬ হাজার ১১২ জনে। অর্থাৎ তিন বছরে শিক্ষার্থী কমেছে ১০৭ জন। অবশ্য নন-ক্যাডার থেকে প্রধান শিক্ষক এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া চলমান থাকার কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আশা, নিয়োগ ও পদায়ন শেষ হলে বিদ্যালয় পরিচালনা এবং মাঠপর্যায়ের তদারকিতে যে সংকট তৈরি হয়েছে, তা কমে আসবে অনেকটাই।

শিক্ষা কর্মকর্তাপ্রধান শিক্ষকবরগুনাপ্রাথমিক শিক্ষা অফিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর