জিআইজেএনের সেরা তালিকায় আগামীর সময় অনুসন্ধানী প্রতিবেদন

জিআইজেএনের জুন মাসের নিউজলেটারে স্থান পেয়েছে আগামীর সময়ের প্রতিবেদন- কোলাজ
অনুসন্ধানী সাংবাদিকতার বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘গ্লোবাল ইনভেস্টিগেশন জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন)’ ২০২৬ সালের জুন মাসের নিউজলেটারে প্রকাশিত সেরা অনুসন্ধানী ও গভীরতাধর্মী প্রতিবেদনের তালিকায় স্থান পেয়েছে দৈনিক আগামীর সময়-এ প্রকাশিত একটি প্রতিবেদন।
উপদেষ্টাদের চিকিৎসা ব্যয় নিয়ে ‘উপদেষ্টাদের স্বল্পকালে চিকিৎসার লম্বা বিল’ শিরোনামে প্রতিবেদনটি করেছেন আগামীর সময়ের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান মাসুদ। এটি গত ২৭ জুন অনলাইনে এবং ২৮ জুন পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে তুলে ধরা হয়, কোন উপদেষ্টা চিকিৎসা ব্যয় বাবদ কত সরকারি অর্থ গ্রহণ করেছেন।
জিআইজেএন-বাংলা প্রতি মাসে প্রকাশিত উল্লেখযোগ্য অনুসন্ধানী ও গভীরতাধর্মী প্রতিবেদনের একটি নির্বাচিত তালিকা প্রকাশ করে। ২০২৬ সালের জুন মাসের তালিকায় আগামীর সময়ের পাশাপাশি স্থান পেয়েছে দ্য ডিসেন্ট এর ‘এক টাকায় একটি গালি’, বিডিনিউজ২৪ এর ‘বেনামি সিম-এমএফএস অ্যাকাউন্ট’ এবং চ্যানেল ২৪ এর ‘ব্র্যান্ডের মোড়কে ভেজাল শিশুখাদ্য’ শীর্ষক প্রতিবেদন।




