Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চরফ্যাশনে ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৫, সংকটে দুই জেলের জীবন

ভোলা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৪:৪৮
চরফ্যাশনে ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৫, সংকটে দুই জেলের জীবন

সংগৃহীত ছবি

ভোলার চরফ্যাশনে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই জেলে চিকিৎসাধীন রয়েছেন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। পুরো শরীরে ব্যান্ডেজ থাকায় তারা স্বাভাবিকভাবে খাবারও গ্রহণ করতে পারছেন না।

দগ্ধ দুই জেলে হলেন ট্রলারের মাঝি ইসমাইল মাঝি (৩৮) ও জেলে সোহাগ (১৯)। একই ঘটনায় আহত আরও তিন জেলে রাব্বি (১৮), নজু (২৬) ও শামীম (১৯) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন চিকিৎসাধীন। তাদের মধ্যে শামীমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় জেলে মো. মঞ্জু ও ইসমাইল মাঝির স্ত্রীর ভাষ্য, গত শনিবার ভোরে চরফ্যাশনের হাজারিগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইনুদ্দিন মাছঘাট থেকে একটি ট্রলার ৯ জন জেলেকে নিয়ে সাগর মোহনার উদ্দেশ্যে রওনা দেয়। পথে ট্রলারটি সামরাজ ঘাটে নোঙর করে বরফ সংগ্রহ করে। পরে মেঘনা নদীপথে যাত্রাকালে জেলেরা চা তৈরি করে পান করেন।

এরপর ইসমাইল মাঝিসহ পাঁচ জেলে ট্রলারের পেছনের কেবিনে বিশ্রাম নিচ্ছিলেন। অন্য চার জেলে সামনের অংশে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর ট্রলারের ভেতরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। সে সময় ট্রলারের ইঞ্জিন চালু থাকায় মুহূর্তেই আগুন পুরো নৌকায় ছড়িয়ে পড়ে। এতে পেছনের কেবিনে থাকা পাঁচ জেলের শরীরে আগুন ধরে যায় এবং তারা গুরুতর দগ্ধ হন। আতঙ্কে এক জেলে নদীতে ঝাঁপ দেন। পরে ট্রলারে থাকা অন্য জেলেরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাঁচজন জেলের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যায়।

স্বজনরা জানান, পাশের একটি ট্রলারের সহায়তায় আহতদের প্রথমে নেওয়া হয় কালকিনি চরে। পরে স্পিডবোটে করে মাইনুদ্দিন ঘাটে এনে ভর্তি করা হয় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে অবস্থার অবনতি হলে ইসমাইল মাঝি, সোহাগ ও শামীমকে ঢাকায় রেফার করা হয়। পরে রবিবার ভোরে ইসমাইল মাঝি ও সোহাগকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ঢাকাগামী লঞ্চে করে পাঠানো হয় রাজধানীতে। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, আহত জেলেদের পরিবারের সঙ্গে রাখা হচ্ছে যোগাযোগ এবং সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হবে সহায়তা।


ভোলাচরফ্যাশনদগ্ধউন্নত চিকিৎসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার