Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দুর্গম চরে প্রসূতির ভরসা রিমা
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বন্ধুত্বের টানে হেলিকপ্টারে গাজীপুরে সৌদি নাগরিক, মুগ্ধ আতিথেয়তায়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৮:৪৯
বন্ধুত্বের টানে হেলিকপ্টারে গাজীপুরে সৌদি নাগরিক, মুগ্ধ আতিথেয়তায়

আব্দুর রহমান সবচেয়ে বেশি মুগ্ধ হন দুপুরের খাবারের আয়োজনে। ছবি : আগামীর সময়

দূরত্ব কিংবা দেশের সীমারেখা যে কখনো মানুষের ভালোবাসার কাছে বাধা হতে পারে না, তারই এক অনন্য দৃষ্টান্ত দেখা গেল গাজীপুরের কালীগঞ্জে। ভাষা ও সংস্কৃতির ভিন্নতা ভুলে কেবল বন্ধুত্বের টানে হাজার মাইল দূরের দেশ সৌদি আরব থেকে সাত দিনের সফরে বাংলাদেশে ছুটে এসেছেন আব্দুর রহমান মোবারক আল ইয়ামি নামের এক সৌদি নাগরিক।

গ্রামবাংলার সবুজ প্রকৃতি, মানুষের অকৃত্রিম ভালোবাসা আর ঐতিহ্যবাহী আতিথেয়তায় মুগ্ধ এই বিদেশি অতিথি এখন মজেছেন দেশি ফল আর মাছের স্বাদে।

গতকাল শনিবার সকালটা কালীগঞ্জের মানুষের কাছে ছিল একটু অন্য রকম। গ্রামের সরু পথ, সবুজে ঘেরা জনপদ আর সাধারণ মানুষের উচ্ছ্বসিত অপেক্ষার মধ্য দিয়ে যেন এক টুকরো আন্তর্জাতিক বন্ধুত্বের গল্প নেমে এসেছিল এই জনপদে।

এর আগে গত শুক্রবার বিকালে উপজেলার জাঙ্গালিয়া উচ্চবিদ্যালয় মাঠে হেলিকপ্টারে চড়ে আব্দুর রহমান অবতরণ করলে মুহূর্তেই মাঠজুড়ে উৎসুক মানুষের ঢল নামে। এর আগে এদিন তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে গাজীপুরের উদ্দেশে হেলিকপ্টারে উড়াল দেন।

এদিন রাতে সৌদি অতিথি তার বাংলাদেশি বন্ধু ইসমাঈল হোসেনের বাড়িতে অবস্থান করেন। পরদিন শনিবার সকাল থেকে শুরু হয় কালীগঞ্জের বিভিন্ন এলাকায় সৌহার্দ্য ও আতিথেয়তার এক অনন্য পর্ব।

তিনি একই উপজেলার মোক্তারপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন শেখ, জামালপুর ইউনিয়নের আশাদুল্লাহ এবং বাহাদুরশাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের নুর ইসলামের বাড়িতে যান। প্রতিটি স্থানেই তাকে ফুলেল শুভেচ্ছা, তোরণ নির্মাণ এবং আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।

বাঙালি সংস্কৃতির চিরচেনা অতিথি আপ্যায়নের অংশ হিসেবে তাকে ডাব, কলা, আপেল, কমলা এবং মৌসুমি দেশি ফল আম, জাম, কাঁঠাল, লিচু ও তালের শাঁস দিয়ে আপ্যায়ন করা হয়।

আব্দুর রহমান সবচেয়ে বেশি মুগ্ধ হন দুপুরের খাবারের আয়োজনে। দেলোয়ার হোসেন শেখের বাড়িতে তার জন্য পরিবেশন করা হয় দেশীয় ঐতিহ্যবাহী সব খাবার। দুপুরের ভোজে ছিল দেশি টেংরা, শিং, কৈ, মলা, পুঁটি ও চিংড়ি মাছ, দেশি মুরগির মাংস, খাসির মাংস ও গরুর মাংস। দুপুরের খাবার শেষে তিনি কাছের একটি লিচুবাগানে গিয়ে গাছ থেকে লিচু পেড়ে খান এবং শৈশবের মতো আনন্দ উপভোগ করেন।

সৌদিপ্রবাসীদের পরিবারগুলোর কাছেও এই সফরটি ছিল এক আনন্দের উপলক্ষ। দেলোয়ার হোসেন শেখের পিতা বরুজ শেখ নিজের অনুভূতি প্রকাশ করে বলেছেন, ‘আমার দুই ছেলে ও মেয়ের জামাই সৌদি আরবে থাকেন। আমাদের বাড়িতে সৌদি আরব থেকে এমন অতিথি আসায় আমরা খুবই আনন্দিত ও গর্বিত।’

অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সৌদি নাগরিক আব্দুর রহমান মোবারক আল ইয়ামি বললেন, ‘আমার বন্ধু ইসমাঈল হোসেনের আমন্ত্রণে বাংলাদেশে এসেছি। বাংলাদেশ সম্পর্কে যতটা ধারণা করেছিলাম, বাস্তবে এ দেশ তার চেয়েও অনেক সুন্দর। এখানকার মানুষ অত্যন্ত উদার ও অতিথিপরায়ণ। বন্ধুর বাড়িতে এসে আমার মনে হয়েছে এটি আমার নিজের বাড়ি, আর সে আমার আপন ভাই। সুযোগ পেলে আবারও এখানে আসব।’

বন্ধুত্বের এই সফর কেবল বাড়ি ঘোরার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। শনিবার বিকালে জাঙ্গালিয়া উচ্চবিদ্যালয় মাঠে জাঙ্গালিয়া জায়ান্টস ক্লাব আয়োজিত দেড় লাখ টাকা পুরস্কারের একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুর রহমান।

গাজীপুর জজ কোর্টের এপিপি গাজী শাহ মোহতাশেম আজমল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা। রোমাঞ্চকর ওই ম্যাচে ট্রাইবেকারে পুবাইল বাজার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পিরুজালী ফুটবল একাদশ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পিরুজালী ফুটবল একাদশের গোলরক্ষক তুহিন, যার হাতে পুরস্কার তুলে দেন এই সৌদি নাগরিক।

কালীগঞ্জের পর্ব শেষ করে রবিবার (৩১ মে) সকালে আব্দুর রহমান মোবারক আল ইয়ামি কুমিল্লা ও সিলেটের উদ্দেশে রওনা হবেন। সেখানে তার আরও দুই বাংলাদেশি বন্ধুর বাড়িতে বেড়াতে যাবেন তিনি। ভ্রমণ শেষে আবারও কালীগঞ্জে ফিরে এসে তিনি নিজ দেশ সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।

গাজীপুরভ্রমণসৌদি আরব
    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৮

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    ২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১৭

    advertiseadvertise