Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সময়ের দাবি : খন্দকার মারুফ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৮:২২
শেয়ার করুন:
সংবিধান সংশোধন করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সময়ের দাবি : খন্দকার মারুফ

সংগৃহীত ছবি

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

আজ বৃহস্পতিবার কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা তুলে ধরেন।

ড. খন্দকার মারুফ অভিযোগ করেন, দেশে বিরাজমান শান্তি ও উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে আওয়ামী লীগের কর্মীরা নাশকতায় লিপ্ত রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে দলটিকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার জন্য জনগণের মধ্যে জোর দাবি উঠেছে বলে তিনি দাবি করেন।

সমৃদ্ধ দেশ গড়ার অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিশৃঙ্খলা সৃষ্টির সব অপচেষ্টা আইনিভাবে মোকাবিলা করা হবে উল্লেখ করে তিনি জানান, উন্নয়ন বাধাগ্রস্তকারীদের দমনে সরকারের নীতিগত অবস্থান ‘জিরো টলারেন্স’। জনস্বার্থ বিনষ্টকারী অপরাধীরা যাতে আইনের ফাঁকফোকর দিয়ে রক্ষা না পায়, সে ব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা নিতে মেঘনা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে এই বিএনপি নেতা মন্তব্য করেন, বিগত সরকার দুঃশাসন ও নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র ও অর্থনীতিসহ সবক্ষেত্র ধ্বংস করে পালিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বদরবারে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে সম্মানজনক অবস্থানে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তার ভাষ্য, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের কল্যাণে উন্নয়ন হয় এবং মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে এবং মানুষ এর সুফল পেতে শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় ড. খন্দকার মারুফ মেঘনা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবার দমন, হাটবাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চুরি ও কিশোর গ্যাং প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেন, আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে বৃহত্তর জনস্বার্থে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন। অন্যথায় জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা শৈথিল্য জনগণ বরদাশত করবে না বলে তিনি সতর্ক করেন।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্বাস উদ্দিন, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি, সদস্য সচিব এস এম সালাহউদ্দিন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন বায়েজিদ, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরীন, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে ড. খন্দকার মারুফ হোসেন মেঘনা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত ‘প্রাণিসম্পদ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

খন্দকার মারুফ হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’