Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ইউপি সদস্যের বিরুদ্ধে সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১৮:০১
ইউপি সদস্যের বিরুদ্ধে সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগ

গ্রাফিকস: আগামীর সময়

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক এক নারী সেনা সদস্যকে (২৮) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনা গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের।

অভিযুক্ত শাহ আলম খলিফা (৫০) সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

মামলার এজাহারে সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহ আলম খলিফা ওই নারীকে বিভিন্ন সময় প্রেম ও অশালীন কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন। বিষয়টি নিয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিতে থাকেন। পরে গত ৩১ জুলাই বিকালে ওই নারী নিজের জমিতে বাড়ি নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে একজন সার্ভেয়ার নিয়ে জমি পরিমাপ করতে যান। এ সময় অভিযুক্ত ইউপি সদস্য শাহ আলম খলিফা ৫-৬ জন অজ্ঞাত সহযোগীকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়ে জমি পরিমাপে বাধা দেন। একপর্যায়ে তার সহযোগীরা নারীকে মারধর করে আহত করে।

আরও পড়ুন

সিসিকের ‘আই লাভ সিলেট’ সাইনেজে আড়াল কিনব্রিজ

০৬ আগস্ট ২০২৬

এজাহারে আরও উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে ভুক্তভোগীর ব্যবহৃত একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ফোনটি ফেরত চাইলে তাকে জোরপূর্বক পাশের একটি ঘরে নিয়ে গিয়ে পরনের কাপড় টেনে ছিঁড়ে বিবস্ত্র করা হয় এবং ধর্ষণের চেষ্টা করা হয়। পরে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি আল মামুন বলেছেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ‘

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল বন্ধ থাকায় অভিযুক্ত ইউপি সদস্য শাহ আলম খলিফার বক্তব্য পাওয়া যায়নি।

তবে পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন আগামীর সময়কে বলেছেন, ‘ওই নারীর কাছে থেকে ১৪ লাখ টাকা দাম ধরে ১০ লাখ টাকা পরিশোধ করে এক খণ্ড জমি কিনেছিলেন ইউপি সদস্য শাহ আলম। তিন মাসের মধ্যে বাকি টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করে নেওয়ার কথা থাকলে দেড় বছরেও বাকী চার লাখ টাকা পরিশোধ করে জমি রেজিস্ট্রি করে নেননি শাহ আলম। এর মধ্যে যে প্রয়োজনে জমি বিক্রির জন্য টাকা নিয়েছিলেন ওই নারী অন্যভাবে টাকা জোগার করে প্রয়োজন মিটিয়ে ফেলেন। পরে শাহ আলমকে জমি বিক্রির টাকা ফেরত দিতে চাইলে শাহ আলম টাকা না নিয়ে জমি দখল করতে যায়। সেখানে একটি ঝামেলা হয়েছিল বলে শুনেছি। আসলে সেটি ধর্ষণচেষ্টা কিনা তা আমার জানা নেই।’

গাজীপুরনারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টাইউপি সদস্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!