Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্রীমঙ্গল

নতুন পোশাকে পূজার আনন্দ, হাসিতে উচ্ছ্বসিত শিশুরা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ২০:২৭
নতুন পোশাকে পূজার আনন্দ, হাসিতে উচ্ছ্বসিত শিশুরা

ছবি: আগামীর সময়

শারদীয় দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিয়েছে ‘সহপথ’ নামে একটি সংগঠন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে পৌর শহরের কলেজ সড়কসংলগ্ন হরিজন পল্লীতে আয়োজিত এ কর্মসূচিতে নতুন জামা পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা। উৎসবের আগে এমন উপহার পেয়ে খুশি শিশুদের পরিবারের সদস্যরাও।

শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় উপসহকারী পরিচালক নিঝুম রায়, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সাবেক পরিচালক সত্যকাম চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, শফিকুল ইসলাম রুম্মন ও এসকে দাশ সুমন এবং লন্ডনপ্রবাসী নুর বক্স প্রমুখ।

নতুন পোশাক পেয়ে আট বছর বয়সী সংগীতা হরিজনের মুখে ছিল আনন্দের ঝিলিক। সে জানায়, নতুন জামা পেয়ে তার খুব ভালো লাগছে। দুর্গাপূজার সময় জামাটি পরে উৎসবের আনন্দ উপভোগ করবে সে। একই রকম উচ্ছ্বাস প্রকাশ করে শাওন হরিজনও। নতুন পোশাক পেয়ে সে জানায়, পূজার সময় জামাটি পরবে এবং উপহার পেয়ে তার খুব ভালো লাগছে।

হরিজন পল্লীর সর্দার সাগর বাসফর বলেন, এলাকার শিশুদের জন্য এমন উদ্যোগ নেওয়ায় তারা আনন্দিত। উৎসবের আগে নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে হাসি ফুটেছে। তাদের পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় এ ধরনের সহযোগিতা শিশুদের আনন্দ বাড়িয়ে দেয়। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান।

সহপথের সমন্বয়ক রাজেশ ভৌমিক বলেন, শারদীয় দুর্গাপূজা আনন্দ ও সম্প্রীতির উৎসব। আমরা চাই, সমাজের সব শিশু যেন এই আনন্দের অংশ হতে পারে। আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিশুর উৎসবের আনন্দ ম্লান হোক, তা আমরা চাই না। সেই ভাবনা থেকেই হরিজন পল্লীর শিশুদের জন্য নতুন পোশাক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জিয়াউর রহমান সহপথের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সংগঠনটির স্লোগান ‘মানুষের পাশে, মানুষের পথে’ তাদের কাজের উদ্দেশ্যকে তুলে ধরে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সামান্য অবদান রাখলেও সম্মিলিতভাবে বড় পরিবর্তন আনা সম্ভব।

ইউএনও আরও বলেন, বাংলাদেশের ধর্মীয় উৎসবগুলো কেবল নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এসব উৎসব সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করে। শারদীয় দুর্গোৎসবও এর ব্যতিক্রম নয়। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই উৎসবের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। হরিজন পল্লীর শিশুদের জন্য সহপথের এ আয়োজন অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে এভাবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

নতুন পোশাক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?