Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চাঁদপুর পৌরসভা

বকেয়া বিদ্যুৎ বিল ১৭ কোটি টাকা

  • ধাপে ধাপে পরিশোধের চেষ্টা
শরীফুল ইসলাম, চাঁদপুর
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:০৯
বকেয়া বিদ্যুৎ বিল ১৭ কোটি টাকা

চাঁদপুর পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিলের বোঝা কিছুটা কমেছে। এক সময় ২১ কোটি টাকা বকেয়া থাকলেও এখন তা দাঁড়িয়েছে ১৭ কোটিতে। চলতি বিলের পাশাপাশি পুরনো বকেয়া ধাপে ধাপে শোধ করায় তা কমেছে বলে জানিয়েছে পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন। অবশ্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বলছে, পুরো বকেয়া আদায়ে তারা এখনও পৌর কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় চালিয়ে যাচ্ছে।

পৌরসভার তথ্য বলছে, ২০০৬ সাল থেকে জমতে শুরু করে বিদ্যুৎ বিল। বছরের পর বছর নিয়মিত বিল পরিশোধ না করায় দেনার পরিমাণ বাড়তে থাকে ক্রমেই। একপর্যায়ে বিপিডিবির কাছে পৌরসভার বকেয়ার পরিমাণ দাঁড়ায় প্রায় ২১ কোটি টাকায়।

পৌরসভার বাসিন্দাদের দাবি, অধিকাংশ গ্রাহক প্রিপেইড মিটারের আওতায়। মিটারে পর্যাপ্ত টাকা না থাকলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অথচ একটি সরকারি প্রতিষ্ঠান বছরের পর বছর বিপুল অংকের বিল বকেয়া রেখেও বিদ্যুৎ ব্যবহার করেছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেনের ভাষায়, ‘সরকারি প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের দায়িত্বের অংশ। জনগণের কাছ থেকে নিয়মিত কর, হোল্ডিং ট্যাক্স ও বিভিন্ন ফি আদায় করা হলেও বছরের পর বছর বিদ্যুৎ বিল বকেয়া থাকা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।’

অবশ্য বর্তমান পৌর প্রশাসন বলছে, তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিনের ভাষ্য, ‘অতীতে জনপ্রতিনিধিরা দায়িত্ব পালনকালে এই বিপুল বকেয়া জমেছে। ২০২৫ সালে প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে পৌরসভার চলতি বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে নিয়মিত। পাশাপাশি প্রতি মাসে নিয়মিত বিলের সঙ্গে অতিরিক্ত প্রায় ১০ লাখ টাকা করে বকেয়া পরিশোধ করা হচ্ছে।’

তার দাবি, এভাবে বকেয়ার পরিমাণ ২১ কোটি টাকা থেকে কমে বর্তমানে ১৭ কোটি টাকায় নেমে এসেছে। পৌরসভার আয়-ব্যয়ের বাস্তবতা বিবেচনায় এত বড় অংকের বকেয়া সৃষ্টি হওয়ার কোনো যৌক্তিকতা ছিল না।

তবে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বিপিডিবি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসানের বক্তব্য, ‘বিপিডিবির আওতায় চাঁদপুরে প্রায় ৭৫ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ গ্রাহক প্রিপেইড মিটারের আওতায়। পৌরসভা ছাড়া উল্লেখযোগ্য বকেয়া নেই।’

চাঁদপুর পৌরসভাচাঁদপুরপৌরসভাবিদ্যুৎ বিলবকেয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে