ধামরাইয়ে সিএনজি-পিকআপের সংঘর্ষে ৩ জনের মৃত্যু
ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও অপরজন সিএনজিচালক।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা আরবিসি ইটভাটাসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আঁখি (৩০), মো. জাকারিয়া (১২) ও অজ্ঞাত সিএনজিচালক (আনুমানিক ৪০ বছর)।
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস বলেন, মরদেহগুলো হাসপাতালে রয়েছে। তাদের মধ্যে সিএনজিচালক ও দুইজন আরোহী ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।




