Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ফারাক্কার একতরফা প্রভাবে মরুকরণ ঝুঁকিতে দেশের বিস্তীর্ণ এলাকা’

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ২০:০২
শেয়ার করুন:
‘ফারাক্কার একতরফা প্রভাবে মরুকরণ ঝুঁকিতে দেশের বিস্তীর্ণ এলাকা’

ছবি: আগামীর সময়

‘পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে পদ্মার পানিপ্রবাহ বাড়বে। সুরক্ষা পাবে কৃষি ও পরিবেশ। কমবে খরা ও নদী শুকিয়ে যাওয়ার ঝুঁকি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আজ শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

এজন্য পদ্মা ব্যারাজ নির্মাণ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন নদী গবেষক, কৃষিবিদ, প্রকৌশলী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

‘পদ্মা ব্যারাজ প্রকল্প: কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর কি না?’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

সেমিনারে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের শিক্ষক, কৃষিবিদ, নদী বিশেষজ্ঞ, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

মূল প্রবন্ধে বলা হয়, পদ্মা ব্যারাজ নির্মাণ বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে প্রকল্পটি বিশেষ গুরুত্ব পেয়েছে। সরকার গঠনের পর রাজবাড়ীর পাংশায় প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, পরিবেশ সংরক্ষণ, নদীভাঙন রোধ, কৃষিতে সেচের আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা মোকাবিলার পরিকল্পনার সঙ্গে প্রকল্পটি সামঞ্জস্যপূর্ণ।

প্রবন্ধে আরও বলা হয়, ফারাক্কার একতরফা প্রভাবের কারণে পদ্মায় পানিপ্রবাহ আশঙ্কাজনকভাবে কমেছে। এতে দেশের বিস্তীর্ণ এলাকা মরুকরণের ঝুঁকিতে পড়েছে। শুকিয়ে যাচ্ছে গড়াই, বড়াল ও মধুমতির মতো শাখা নদী। পাংশায় পদ্মা ব্যারাজ নির্মিত হলে পদ্মার পানির উচ্চতা ও নাব্যতা বাড়বে। বর্ষা মৌসুমের পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা ব্যবহার করা সম্ভব হবে। এতে রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলা এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে সহায়তা মিলবে।

সমীক্ষার তথ্য তুলে ধরে মূল প্রবন্ধে বলা হয়, পদ্মা ব্যারাজ চালু হলে জাতীয় মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সরাসরি ০.৪৫ শতাংশ অবদান রাখবে। এর ফলে প্রতি বছর প্রায় ৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পেতে পারে দেশ। প্রবন্ধে উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় রাজশাহীর গোদাগাড়ী পয়েন্টে ইনটেক স্ট্রাকচার ও কেন্দ্রীয় পাম্প স্টেশন স্থাপনের প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর খরাপ্রবণ বিস্তীর্ণ কৃষিজমি সেচের আওতায় আনা সম্ভব হবে।

সেমিনারে আলোচকরা পদ্মা ব্যারাজ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান। প্রথম পর্যায়ের কাজ শুরুর সঙ্গে সঙ্গে দ্বিতীয় পর্যায়ের কার্যকর পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান তারা। পাশাপাশি ব্যারাজ নির্মাণের পর উত্তর-রাজশাহী সেচ প্রকল্প এবং বড়াল অববাহিকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি ওঠে।

বক্তারা বলেছেন, বরেন্দ্র অঞ্চলে পানির সংকট মোকাবিলায় শুধু নদীর পানির ওপর নির্ভর করলে হবে না। ব্যক্তিমালিকানাধীন পুকুর, জলাশয় ও দিঘি প্রয়োজনে অধিগ্রহণ করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে হবে। ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে নিতে হবে দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় পরিকল্পনা।

বক্তারা আরও বললেন, বরেন্দ্রভূমির কৃষি ও জনজীবন রক্ষায় উত্তর-রাজশাহী সেচ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বড়ালসহ মৃতপ্রায় নদীগুলো পুনরুজ্জীবিত করতে হবে। নদী দখল ও দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। তাদের মতে, সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনাই বরেন্দ্র অঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতির দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে পারে।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক মো. মোতাহার হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকৌশলী মো. জাহিদ, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফৌজিয়া এদিব ফ্লোরা ও অধ্যাপক মর্জিনা বেগম।

এ ছাড়া বক্তব্য দেন বিএমডিএর প্রকৌশলী হারুন অর রশিদ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নওগাঁর আত্রাইয়ের ফরিদুল আলম পিন্টু, নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, এনজিও ব্যক্তিত্ব আফজাল হোসেন ও মফিজ উদ্দিন সরকার।

ফারাক্কামরুকরণরাজশাহী কলেজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’