Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

আনাহর গলায় স্বর্ণপদক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:১১
আনাহর গলায় স্বর্ণপদক

শামসুর রহমান আনাহ

নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ে উশু প্রতিযোগিতায় (মার্শাল আর্ট খেলা) স্বর্ণ জিতে নিজের মেধা ও সামর্থ্যের স্বাক্ষর রেখেছে হবিগঞ্জের চুনারুঘাটের কিশোর শামসুর রহমান আনাহ। এই অর্জনের মধ্য দিয়ে সে শুধু জেলার নয়, সিলেট বিভাগের জন্যও এনে দিয়েছে গৌরব। গত রবিবার বিকালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪৫ কেজি ওজন শ্রেণির ফাইনালে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করে মো. আনাহ। সেখানে সে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উপজেলার পৌর এলাকার পাকুড়িয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আনাহর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর আনন্দের সীমা নেই। তবে এমন অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর অনুশীলন, অধ্যবসায় এবং সঠিক দিকনির্দেশনা। এই পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার প্রশিক্ষক মো. আশরাফুল ইসলাম চৌধুরী। তিনি একজন জাতীয় পদকপ্রাপ্ত উশু খেলোয়াড়, বিকেএসপি থেকে সনদপ্রাপ্ত উশু কোচ এবং ইয়াং জেনারেশন উশু ফাইটার্স একাডেমির প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রধান প্রশিক্ষক। তার তত্ত্বাবধানেই আনাহ নিজেকে ধাপে ধাপে প্রস্তুত করেছেন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য। আশরাফুল ইসলামের বিশ্বাস, ধারাবাহিক অনুশীলনের সুযোগ পেলে আনাহ ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য সাফল্য বয়ে আনবে।

আনাহর এই অর্জন স্থানীয় প্রশাসনেরও নজর কেড়েছে। গত মঙ্গলবার দুপুরে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে জানানো হয় শুভেচ্ছা।

নতুন কুঁড়িস্বর্ণপদকমার্শাল আর্টশামসুর রহমান আনাহ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise