নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ে উশু প্রতিযোগিতায় (মার্শাল আর্ট খেলা) স্বর্ণ জিতে নিজের মেধা ও সামর্থ্যের স্বাক্ষর রেখেছে হবিগঞ্জের চুনারুঘাটের কিশোর শামসুর রহমান আনাহ। এই অর্জনের মধ্য দিয়ে সে শুধু জেলার নয়, সিলেট বিভাগের জন্যও এনে দিয়েছে গৌরব। গত রবিবার বিকালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪৫ কেজি ওজন শ্রেণির ফাইনালে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করে মো. আনাহ। সেখানে সে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।উপজেলার পৌর এলাকার পাকুড়িয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আনাহর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও...