Agamir Somoy E-Paper
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশাল

জুলাই বিরোধী আখ্যা দিয়ে স্বাস্থ্য পরিচালককে কক্ষ থেকে বের করে তালা

বরিশাল ব্যুরো
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৭:৫৪
জুলাই বিরোধী আখ্যা দিয়ে স্বাস্থ্য পরিচালককে কক্ষ থেকে বের করে তালা

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনের হাত ধরে টানছেন ডা. নজরুল ইসলাম সেলিম— সংগৃহীত

জুলাই বিরোধিতার অভিযোগ তুলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এরপর কক্ষে তালা দেন তারা। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে পদায়ন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। প্রায় এক ঘণ্টা কার্যালয়ে অবস্থান করার পর তিনি বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর জুলাই আন্দোলনের কর্মী পরিচয় দিয়ে কয়েকজন শিক্ষার্থী পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

এরপর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি আবার দপ্তরে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে ড্যাবের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিমসহ কয়েকজন শিক্ষার্থী তার কক্ষে প্রবেশ করে তাকে কক্ষ ছাড়ার দাবি জানান। তবে তিনি কক্ষ ত্যাগে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ তর্ক-বিতর্ক চলে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে আরও শিক্ষার্থী সেখানে গেলে তাদের দাবির মুখে দুপুর ২টা ২০ মিনিটের দিকে পরিচালককে কক্ষ থেকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

বড়দের ক্লাস-পরীক্ষা বন্ধ, পানি ভেঙে স্কুলে শিশুরা

০৮ জুলাই ২০২৬

ড্যাবের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম বললেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগের আমলে নানাভাবে আমাদের পদোন্নতি আটকে দেওয়া হয়েছিল। কিন্তু সে সময়ও সকল সুযোগ-সুবিধা পেয়েছেন মনিরুজ্জামান শাহীন। এখন আবার তারাই সকল সুযোগ-সুবিধায় এগিয়ে রয়েছেন। তাকে কার্যালয় ত্যাগ করানো হয়েছে।’

মেডিকেলের শিক্ষার্থী জোনায়েদ ইসলাম দাবি করেন, জুলাই আন্দোলনের সময় মনিরুজ্জামান শাহীন আন্দোলনকারীদের তালিকা করে গোয়েন্দা সংস্থার কাছে দিয়েছিলেন। আহতদের চিকিৎসা পর্যন্ত হাসপাতালে দিতে দেননি হাসপাতালের তৎকালীন এই উপপরিচালক। তিনি কীভাবে এত বড় পদে আসীন হলো। আমরা তাকে বের করে কক্ষে তালা লাগিয়ে দিয়েছি। জুলাই গাদ্দার কাউকে আর মাথায় তোলা যাবে না।

অভিযোগের বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীন বলছিলেন, ‘ছাত্রজীবনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ছিলাম। বর্তমানে ড্যাবের রাজনীতির সঙ্গে জড়িত। জুলাই আন্দোলনের সময় পরিচালকের নির্দেশে বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে বাধ্য হয়েছি। এখন মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে, তার অপেক্ষায় রয়েছি।’

বরিশালবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজবিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    ০৮ জুলাই ২০২৬, ০৪:০৪

    শীর্ষ ১০ গ্রুপের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সরকারের

    শীর্ষ ১০ গ্রুপের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সরকারের

    ০৮ জুলাই ২০২৬, ০৬:০২

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

    ০৮ জুলাই ২০২৬, ০৮:১০

    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ০৮ জুলাই ২০২৬, ০০:১৪

    জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

    জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

    ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৬

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    ০৮ জুলাই ২০২৬, ০০:৪৭

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    ০৮ জুলাই ২০২৬, ০১:১৯

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    ০৮ জুলাই ২০২৬, ০১:৫৪

    হামে এক শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ১৯৬

    হামে এক শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ১৯৬

    ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৬

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    ০৮ জুলাই ২০২৬, ০২:২৯

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    ০৮ জুলাই ২০২৬, ০২:১৬

    এই দল হাল ছাড়ে না

    এই দল হাল ছাড়ে না

    ০৮ জুলাই ২০২৬, ০২:৪১

    মেসির অপরাধবোধ, দিবুর আত্মসমালোচনা

    মেসির অপরাধবোধ, দিবুর আত্মসমালোচনা

    ০৮ জুলাই ২০২৬, ১০:০১

    ঝড়ের পরে ফারিয়া

    ঝড়ের পরে ফারিয়া

    ০৮ জুলাই ২০২৬, ০৬:১২

    আজকের নামাজের সময়সূচি (০৮ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৮ জুলাই)

    ০৮ জুলাই ২০২৬, ০৭:৩১

    advertiseadvertise