Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

বড়দের ক্লাস-পরীক্ষা বন্ধ, পানি ভেঙে স্কুলে শিশুরা

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৭:১৬
বড়দের ক্লাস-পরীক্ষা বন্ধ, পানি ভেঙে স্কুলে শিশুরা

নগরীর পাঁচলাইশের আহম্মদ মিয়া প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, পাঠদান বন্ধ — রনি দে

টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যেও চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। অথচ সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ না করায় শিশুদের নানা ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে মনে করছেন অভিভাবকেরা।

চট্টগ্রামে গত চারদনি ধরে টানা মাঝারি থেকে ভারী বর্ষণ চলছে। সোমবার থেকে নগরের বিভিন্ন এলাকায় পানি ওঠে। মঙ্গলবার ও আজ বুধবার জলাবদ্ধতা পরিস্থিতি চরমে পৌঁছেছে। দোকানপাট, বাড়িঘর এমনকি স্কুলেও পানি ঢুকেছে। পাঁচলাইশ, বড় গ্যারেজ, কাপাসগোলা, বাদুরতলা, চকবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ, মুরাদপুর, চান্দগাঁও, আগ্রাবাদ, আকবরশাহ সহ বেশ কিছু জায়গায় হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে।

নগরের পশ্চিম বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচলাইশ ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহম্মদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুসুম কুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী তাফসির নাসিমন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এসব বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির শিশুরা সকালে স্কুলে এসে ঘুরে যাচ্ছে। শিক্ষকরা প্রতিদিন স্কুলে উপস্থিত হন।

স্কুল বন্ধের লিখিত কোনো নির্দেশ দেওয়া হয়নি। শুধু নগর নয়, বিভিন্ন উপজেলার রাস্তাঘাট এবং স্কুল পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রামে সরকারি বেসরকারি মিলে চার হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, স্কুল বন্ধের কোনো নির্দেশনা নেই। কিন্তু বৃষ্টি ও পানি ভেঙে শিশুদের স্কুলে আসতে কষ্ট হচ্ছে। ভিজে যাচ্ছে। আবার স্কুলে এসে পানিতে বসে থাকতে হচ্ছে। তবে পানি বেশি হলে আমরা ছুটি দিয়ে দিচ্ছি।

আরও পড়ুন

মুষলধারে বৃষ্টিতেও চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল

০৮ জুলাই ২০২৬

নগরের পশ্চিম বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় পানিতে তলিয়ে গেছে ক্লাস। বসার বেঞ্চ অর্ধেক ডুবন্ত। ভেজা কাপড়ে চুপসে আছে শিশুরা। ভেজা জুতা পায়ে রাখতে না পেরে খুলে শুকাতে দিয়েছে কেউ কেউ।

কুসুমকুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশ পানিতে তলিয়ে গেছে। কিন্তু ওই বিদ্যালয়ও বন্ধ করা হয়নি। স্কুলের এক শিক্ষক জানান, মাউশি থেকে বাতিল করা হয়েছে সব ক্লাস পরীক্ষা। বাদ হয়েছে আজকের এইচএসসি পরীক্ষাও কিন্তু প্রাইমারি স্কুল নিয়ে এখনও কোনও নির্দেশনা দেয়া হয়নি যা শিশুদের ঝুঁকিতে ফেলছে।

অভিভাবকদের কেউ সন্তানকে কোলে, আবার কেউ হাত ধরে পানি পেরিয়ে বিদ্যালয়ে নিতে দেখা গেছে। অনেক শিক্ষার্থী ভেজা পোশাক ও জুতা নিয়েই শ্রেণিকক্ষে বসতে বাধ্য হয়েছে।

শিশুদের এভাবে বৃষ্টির মধ্যে স্কুলে পাঠাতে অভিভাবকদেরও অনীহা। স্কুল বন্ধ না দেওয়ায় তারা ক্ষুব্ধ। বৃষ্টিতে ভিজে পানি মাড়িয়ে স্কুলে যাওয়ার কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে। এ ছাড়া কোমরসমান পানি ঠেলে স্কুলে যাওয়া শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ মনে করছেন তারা।

রুমানা আকতার নামে চকবাজারের এক অভিভাবক জানান, বড়দের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। কিন্তু শিশুদের স্কুলে যেতে বাধ্য করা কোনোভাবে উচিত নয়। এটা একটা অদূরদর্শী কাজ।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ জানালেন, স্কুল বন্ধ রাখার বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। কোনো স্কুলে যদি পানি উঠে থাকে তবে সেটি আমরা খোঁজ নিয়ে তালিকা করছি। পাঠদান বন্ধ রাখতে বলা হয়েছে। সব স্কুলে তো পানি ওঠেনি।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের (ইংরেজি ২য় পত্র) পরীক্ষাও স্থগিত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে অনেক বেসরকারি স্কুল কলেজও। জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনও স্থগিত করেছে আজকের ক্লাস-পরীক্ষা।

চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ জানান, মাধ্যমিক স্কুলগুলোর সকল পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এটা করা হয়েছে।

চট্টগ্রামআহম্মদ মিয়া প্রাথমিক বিদ্যালয়জলাবদ্ধতা
    শেয়ার করুন:
    Advertisement
    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    ২৫ আগস্ট ২০২৬, ১০:১৫

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৪০

    advertiseadvertise