Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

মুষলধারে বৃষ্টিতেও চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৬:৫২
মুষলধারে বৃষ্টিতেও চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর— সংগৃহীত

মুষলধারে বৃষ্টির কারণে নগরজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি জমেছে পণ্য রাখার চট্টগ্রাম বন্দর ইয়ার্ডেও। আর্শ্চয্যজনকভাবে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর দিয়ে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক ছিল। আজ বুধবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত ২৬টি ফ্লাইটের সবকটাই শিডিউল অনুযায়ী নেমেছে। কোন ফ্লাইট বাতিল হয়নি। কিংবা ফেরত (ডাইভার্ট) যেতে হয়নি।

মঙ্গলবার যেখানে শিডিউল এলোমেলো হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা। বুধবার সেই তুলনায় স্বস্তিতে ছিলেন।

চট্টগ্রাম বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী ইবরাহিম খলিল জানিয়েছেন, মঙ্গলবার আকাশে বাতাসের গতি ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। বুধবার গতি কমে হয় ২৫ কিলোমিটার। এই কারণে বৃষ্টি প্রচুর থাকার পরও উড়োজাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক ছিল।

এত বৃষ্টির কারণে রানওয়েতে পানি জমে যাওয়ার কথা। দুই বছর আগে রানওয়ে দুই ফুট উঁচু করা হয়েছে। একই প্রকল্পে পানি নিস্কাশনের ড্রেনেজ সিস্টেমও উন্নত করা হয়েছে। ফলে রানওয়েতে পানির দেখা মেলেনি-যোগ করেন তিনি।

আরও পড়ুন

পানির নিচে রেললাইন, বন্ধ চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল

০৮ জুলাই ২০২৬

বিমানবন্দর কর্তৃপক্ষ ৬২২ কোটি টাকা ব্যয়ে রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তিশালীকরণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। একই প্রকল্পে বিমানবন্দরের লাইটিং সিস্টেমকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। এতে করে আগের তুলনায় বিশেষ করে বৈরী আবহাওয়ায় উড়োজাহাজ চলাচল নির্বিঘ্ন হয়েছে। তবে সোমবার রাতে প্রচুর বৃষ্টির কারণে বিমানবন্দর ভবনের সামনে পার্কিংয়ে পানি জমে ব্যাপক যাত্রী ভোগান্তি তৈরী হয়। মঙ্গলবার থেকে অবশ্য আর পানি জমেনি।

বিমানবন্দর কর্তৃপক্ষের ভাষ্য, পার্কিংয়ে পানি ড্রেনেজ দিয়ে যাওয়ার জন্য বেশকটি স্লুইচগেট আছে। সেগুলো পরিচালনা করে সিটি কর্পোরেশন। মঙ্গলবার থেকেই সেই গেইট খুলে দেয়ায় আর পানি জমেনি। এই বিমানবন্দর দিয়ে বছরে ১৬ লাখ ৬৮ হাজার যাত্রী চলাচল করে। আভ্যন্তরীণ ও আন্তজাতিক মিলিয়ে বছরে ১৯ হাজারের বেশি ফ্লাইট এই বিমানবন্দর দিয়ে যাত্রী পরিবহন করে। দেশের মোট আকাশপথের যাত্রীর ২১ শতাংশ এই বিমানবন্দরটি ব্যবহার করেন। যাত্রী সেবার পাশাপাশি এটি বছরে প্রায় ৬ হাজার টন কার্গো বা মালামাল পরিবহনেও সক্ষম।

চট্টগ্রাম বিমানবন্দরফ্লাইট ওঠানামামুষলধারে বৃষ্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি