Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

টঙ্গীতে মোটরসাইকেলে সেই তরুণী : ‘পারিবারিক টেনশনে মদ খেয়ে অসুস্থ হই’

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৯:২৪
টঙ্গীতে মোটরসাইকেলে সেই তরুণী : ‘পারিবারিক টেনশনে মদ খেয়ে অসুস্থ হই’

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলের মাঝখানে নিস্তেজ অবস্থায় বসা এক তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার অবসান ঘটতে শুরু করেছে। ওই তরুণীকে মৃত বা গুরুতর অপহৃত বলে সামাজিকমাধ্যমে যে জল্পনা ছড়িয়েছিল, তার সত্যতা মেলেনি। পুলিশি জিজ্ঞাসাবাদে তরুণী জানিয়েছেন, পারিবারিক মানসিক চাপের কারণে তিনি নিজ বাড়িতে মদ পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সাহায্য পেতে পরিচিত দুই যুবককে নিজেই ফোন করে ডেকেছিলেন।

​আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ওই তরুণী। নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘পারিবারিক টেনশন থেকে আমি নিজেই মদ খেয়েছিলাম, কেউ আমাকে জোর করে খাওয়ায়নি। মোটরসাইকেলের ওই ব্যক্তিরা আমার পরিচিত (চাচা বয়সী), আমি অচেতন হয়ে পড়লে তাদের ফোন করি এবং তারা আমাকে সাহায্য করতে এসেছিলেন।’

​জিজ্ঞাসাবাদ শেষে তরুণীকে তার বোনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে একাধিক বিয়ের যে গুঞ্জন ছড়িয়েছে, তা মিথ্যা দাবি করে তরুণী জানান, তার সাবেক স্বামী তাকে সামাজিকভাবে হেয় করতে ভুল তথ্য ছড়াচ্ছেন।


আরও পড়ুন

নেপালের ওই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল আমাদের : অপু বিশ্বাস

২৯ আগস্ট ২০২৬



​গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শফিকুল ইসলাম জানান, মেয়েটিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি মানসিক চাপে নিজ বাড়িতে মদ পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন। ঘটনার রাতে ঠিক কী ঘটেছিল তা পুরোপুরি স্পষ্ট হতে মোটরসাইকেলের ওই দুই আরোহীকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে।

​টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ‘ঘটনার প্রকৃত সত্যতা জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা হয়েছে। গাড়িটির মালিক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনাস্থলের তথ্য যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

​উল্লেখ্য, গত ২৬ আগস্ট রাত ৩ টা ১৫ মিনিটে টঙ্গী আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেলের পেছনে অচেতন অবস্থায় এক তরুণীকে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ নিশ্চিত করেছে, তরুণীটি বর্তমানে সুস্থ ও নিরাপদ আছেন। তবে এটি কেবলই কোনো অসুস্থ রোগীকে উদ্ধারের ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো অপরাধ জড়িত, তা দুই আরোহীকে জিজ্ঞাসাবাদের পরই নিশ্চিত হওয়া যাবে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    ২৮ আগস্ট ২০২৬, ২২:১৭

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:০৮

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮

    advertiseadvertise