Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব্যবসায়ীর ওপর হামলা, বিএনপি নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৫:৩৫
ব্যবসায়ীর ওপর হামলা, বিএনপি নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কালো শার্ট পরে হামলা করছেন বাউফল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ পলাশ। সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের সামনে ব্যবসায়ী মো. ফরিদ তালুকদার (৫২), তার স্ত্রী ও ছেলের ওপর হামলার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

আজ শুক্রবার বাউফল থানায় মামলাটি করেন ফরিদ তালুকদারের স্ত্রী মর্জিনা আক্তার (৪৫)।

মামলায় বাউফল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ পলাশকে প্রধান আসামি করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। হামলায় ব্যবসায়ী ফরিদ ও তার স্ত্রী মর্জিনা ও তাদের ছেলে আলিফ তালুকদার (২৩) আহত হন।

ফরিদ এএফ ট্রেডিং ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শিল্পপতি প্রকৌশলী এ কে এম ফারুক আহমেদ তালুকদারের ছোট ভাই।

আরও পড়ুন

ফেসবুকে মোদিকে ‘অপমানজনকভাবে’ উপস্থাপন, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা

৩১ জুলাই ২০২৬


ভুক্তভোগীরা জানান, নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা জানান দিতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ফরিদ। মতবিনিময় সভাটি সাংবাদিকরা ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন। 

ফরিদ তালুকদারের অভিযোগ, ওই ফেসবুক লাইভকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে নাজিরপুর ইউপি নির্বাচনের অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুমের নেতৃত্বে একদল লোক তাদের ওপর হামলা চালায়।

তিনি বলেছেন, ‘মতবিনিময় সভা শেষে সন্ধ্যা ৬টার দিকে পরিবারসহ প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় মাসুম ও ইমাম হোসেনের নেতৃত্বে একদল লোক আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। মারধর করে। পরে সাংবাদিকদের সহায়তায় আমরা প্রেসক্লাবের ভেতরে আশ্রয় নেই। পুলিশ আমাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

হামলার অভিযোগ অস্বীকার করেছেন মাসুম। তিনি বললেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। বরং আমার ওপর ফরিদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর তালুকদার ও স্বেচ্ছাসেবক লীগের সহদপ্তর সম্পাদক সফল মাস্টারের নেতৃত্বে হামলা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কোনো ঘটনা ঘটেনি।’

বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলামের ভাষ্য, মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হবে।

মামলাহামলাপটুয়াখালীবাউফল প্রেস ক্লাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের