পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের সামনে ব্যবসায়ী মো. ফরিদ তালুকদার (৫২), তার স্ত্রী ও ছেলের ওপর হামলার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার বাউফল থানায় মামলাটি করেন ফরিদ তালুকদারের স্ত্রী মর্জিনা আক্তার (৪৫)। মামলায় বাউফল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ পলাশকে প্রধান আসামি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। হা...