Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

গজারিয়া

লাইফ জ্যাকেট নেই, তবু উত্তাল মেঘনায় ট্রলারে পারাপার

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:৩২
লাইফ জ্যাকেট নেই, তবু উত্তাল মেঘনায় ট্রলারে পারাপার

ছবি: আগামীর সময়

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার লঞ্চঘাট থেকে প্রতিদিন শত শত যাত্রী ও শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন ট্রলারে। ঈদকে সামনে রেখে বৈরী আবহাওয়ায় এই ঝুঁকি আরও বেড়েছে। ট্রলারে নেই পর্যাপ্ত লাইফ জ্যাকেট, নৌপথে নেই পর্যাপ্ত বয়া। তবু বিকল্প না থাকায় এই পথেই প্রতিদিন মুন্সিগঞ্জ জেলা সদরে যাতায়াত করতে হচ্ছে গজারিয়াবাসীকে।

সরেজমিন দেখা গেছে, ২০ থেকে ৩০টি ট্রলারে গজারিয়া লঞ্চঘাট থেকে মেঘনা পার হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ ঘাট হয়ে যাত্রীরা মুন্সিগঞ্জে যাতায়াত করছেন। এই নৌপথ ছাড়া বিকল্প সড়কপথে নারায়ণগঞ্জ হয়ে ৩০ থেকে ৩৫ কিলোমিটার ঘুরপথে জেলা সদরে পৌঁছাতে হয়। অথচ নৌপথে দূরত্ব মাত্র ৮ থেকে ১০ কিলোমিটার।

ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন, কোনো কোনো ট্রলারে নামকাওয়াস্তে লাইফ জ্যাকেট থাকলেও সেগুলো নৌকার বিশেষ স্থানে তালাবদ্ধ থাকে। অধিকাংশই পুরনো ও কার্যক্ষমতাহীন। নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ঘাটে ট্রলারে ওঠা এবং চরকিশোরগঞ্জ প্লাটুনে নামার সময় রীতিমতো যুদ্ধ করতে হয়।

নৌপথটির নিয়মিত ব্যবহারকারী মনির হোসেন ও ফয়েজ মিয়া জানালেন, ‘প্রতি মুহূর্ত বিপদ জেনেও নদী পাড়ি দিতে হয়।’ মুন্সিগঞ্জ সদরের হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরা বলছেন, ‘আমরা শতাধিক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে পাঠ নিতে যাই।’

গজারিয়া অংশের ইজারাদার হোসেন মিয়ার ভাষ্য, ট্রলার মাঝিদের নিরাপত্তা সরঞ্জাম রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাস্তবে তার প্রতিফলন নেই বলে অভিযোগ যাত্রীদের।

লঞ্চঘাটে থাকা বাংলাদেশ কোস্টগার্ড গজারিয়া স্টেশনের পেটি অফিসার মো. সালাহউদ্দিন বলেছেন, ‘ট্রলারে যাত্রীদের নিরাপত্তা তদারকিতে আমাদের করণীয় কী, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে হবে।’

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইজারাদার ও ট্রলার মাঝিদের যাত্রীনিরাপত্তা সামগ্রী রাখাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, মেঘনা নদী গজারিয়া উপজেলাকে জেলা সদর থেকে কার্যত বিচ্ছিন্ন করে রেখেছে। এই নৌপথে সেতু না থাকায় গজারিয়া উপজেলা, লৌহজং, সিরাজদিখান, টঙ্গিবাড়ী ও শ্রীনগর উপজেলা থেকেও যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। যুগের পর যুগ পেরিয়ে গেলেও গজারিয়া-চরকিশোরগঞ্জ নৌপথে সেতু নির্মাণের দাবি পূরণ হয়নি।

সম্প্রতি মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন জাতীয় সংসদে জেলা সদরের সঙ্গে গজারিয়া উপজেলাকে সংযুক্ত করতে দুটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। সেই দাবি পূরণের প্রত্যাশায় বুক বেঁধে আছেন গজারিয়াবাসী।

    শেয়ার করুন:
    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    ২৫ মে ২০২৬, ২১:৪৩

    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    ২৫ মে ২০২৬, ২৩:৫১

    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ২৬ মে ২০২৬, ০০:৩৬

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    ২৬ মে ২০২৬, ০০:২৭

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    ২৫ মে ২০২৬, ২৩:৪৭

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ২৫ মে ২০২৬, ২৩:৫৮

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    ২৬ মে ২০২৬, ০০:৩৩

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    ২৫ মে ২০২৬, ২২:৫৯

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ২৫ মে ২০২৬, ২৩:২৫

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    ২৫ মে ২০২৬, ২৩:০১

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    ২৫ মে ২০২৬, ২০:৩২

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    ২৫ মে ২০২৬, ২২:৫৬

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    ২৫ মে ২০২৬, ২২:২২

    শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান

    শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান

    ২৬ মে ২০২৬, ০৫:২০

    বরিশালে ১৩৭৮ পরিচ্ছন্নতা কর্মীর মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

    বরিশালে ১৩৭৮ পরিচ্ছন্নতা কর্মীর মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

    ২৬ মে ২০২৬, ০৫:৩৫

    advertiseadvertise