Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১৫ বছর পর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো জেনারেটর

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৩:০১
১৫ বছর পর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো জেনারেটর

ছবি: আগামীর সময়

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৫ বছর পর পুনরায় চালু করা হয়েছে জেনারেটর। তবে সরকার থেকে তেলের বরাদ্দ না থাকায় এটি নিয়মিত চালু রাখা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ।

গতকাল রবিবার দুপুর ১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে জেনারেটর চালুর মাধ্যমে উদ্বোধন করা হয় কার্যক্রমটির। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা।

সম্প্রতি ঘন ঘন লোডশেডিং ও তীব্র গরমে ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। বিদ্যুৎ না থাকায় ওয়ার্ডগুলোতে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। যা ক্ষোভ তৈরি করেছে রোগী ও তাদের স্বজনদের মধ্যে।

এমন পরিস্থিতিতে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর রুমেন সিকদার হাসপাতালের অভ্যন্তরের দুরবস্থার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। হাসপাতাল গেটের সামনে প্রতিবাদ জানান। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরবর্তী সময়ে দাসপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার আলতাফ ও তার ছেলে উদ্যোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তারা প্রথমে দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে সরকারি অনুমতি নিয়ে নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন অকেজো থাকা জেনারেটরটি মেরামতের ব্যবস্থা করেন।

তাদের এ উদ্যোগের ফলে অবশেষে ১৫ বছর পর জেনারেটরটি চালু করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এতে বিদ্যুৎ না থাকলেও জরুরি বিভাগ ও ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা চালু রাখা সম্ভব হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেছেন, জেনারেটর মেরামত ও তেলের বরাদ্দ চেয়ে একাধিকবার লিখিত আবেদন করা হয়েছে সরকারের কাছে। কিন্তু এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় জেনারেটর চালু হলেও তেল ছাড়া এটি নিয়মিত চালানো সম্ভব নয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সবাউফলজেনারেটরতেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার