Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাঁশি বাজে না লোকাল ট্রেনের

  • আখাউড়া-সিলেট রুটে বাড়ছে ভোগান্তি, কমছে রাজস্ব
পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৪:৩০
বাঁশি বাজে না লোকাল ট্রেনের

বর্তমানে ঢাকা-সিলেট রুটে চলাচল করছে ছয় জোড়া আন্তঃনগর ট্রেন; কিন্তু এই দীর্ঘ রেলপথে একটি লোকাল ট্রেনও নেই।

আখাউড়া-সিলেট রেলপথ দেশের পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেল করিডর। প্রায় ১৭০ কিলোমিটার দীর্ঘ এ পথে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ; কিন্তু দীর্ঘদিন ধরে এ রুটে লোকাল ট্রেন চলাচল না করায় যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। লোকাল ট্রেন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কার্যত অচল হয়ে পড়েছে ছয়টি রেলস্টেশন। ফলে একদিকে যেমন কৃষিপণ্য পরিবহনের ব্যয় বেড়েছে, অন্যদিকে টিকিট বিক্রির সুযোগ কমে যাওয়ায় সরকারও হারাচ্ছে রাজস্ব। একই সঙ্গে স্থানীয় যাত্রীদের চাপ সামলাতে গিয়ে আন্তঃনগর ট্রেনগুলোকে ঘন ঘন থামতে হচ্ছে, যার প্রভাব পড়ছে দূরপাল্লার যাত্রীসেবায়।

স্থানীয় বাসিন্দা ও রেলসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ঢাকা-সিলেট রুটে জয়ন্তিকা, কালনী, উপবন ও পারাবত এক্সপ্রেস এবং চট্টগ্রাম-সিলেট রুটে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেসসহ চলাচল করছে ছয় জোড়া আন্তঃনগর ট্রেন; কিন্তু এই দীর্ঘ রেলপথে একটি লোকাল ট্রেনও নেই।

তবে এমন পরিস্থিতি সবসময় ছিল না। কয়েক বছর আগেও এই রুটের চিত্র ছিল ভিন্ন। একসময় আখাউড়া-শায়েস্তাগঞ্জ রেলপথে বাল্লা লোকাল, কুশিয়ারা ও সুরমা মেইলসহ একাধিক লোকাল ট্রেন চলত। লোকসানের অজুহাতে ধাপে ধাপে এসব ট্রেন বন্ধ করে দেয় পূর্বাঞ্চল রেলওয়ে। এরপর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার মেরাসানী, সিঙ্গারবিল ও ভাতশালা এবং হবিগঞ্জের কাশিমনগর, ইটাখোলা ও লস্করপুর স্টেশন কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে। কোথাও স্টেশন ভবন এখন গোয়ালঘর, কোথাও ব্যবহৃত হচ্ছে মুরগির খামার হিসেবে।

লোকাল ট্রেন বন্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে গ্রামীণ অর্থনীতিতে। বিশেষ করে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর এর চাপ স্পষ্ট। আখাউড়ার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকার বাসিন্দা আবুল কাশেম ভূঁইয়ার ভাষায়, আগে কৃষক লোকাল ট্রেনে সহজেই কৃষিপণ্য বিভিন্ন বাজারে নিয়ে যেতে পারতেন। এখন আন্তঃনগর ট্রেনই একমাত্র ভরসা; কিন্তু অধিকাংশ স্টেশন বন্ধ থাকায় টিকিট কাটার সুযোগও নেই। ফলে অনেকেই বাধ্য হয়ে বিনা টিকিটে যাতায়াত করতে হচ্ছে তাদের।

শুধু কৃষক বা ব্যবসায়ী নন, লোকাল ট্রেন না থাকায় চাপ বেড়েছে আন্তঃনগর ট্রেনেও। ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের যাত্রী ফারজানা ইসলাম বললেন ভোগান্তির কথা, ‘ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ট্রেন স্বাভাবিক গতিতে এলেও এরপর থামতে হয় আজমপুরসহ একের পর এক স্টেশনে। এতে দীর্ঘপথের যাত্রীদের ভ্রমণের সময় বেড়ে যায় এবং অস্বস্তিও বাড়ে।’

এই পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, সরকারের রাজস্ব ক্ষতি। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে যাত্রীকল্যাণ সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত মনে করেন, স্টেশন বন্ধ থাকায় অনেক যাত্রীর টিকিট কাটার সুযোগ থাকে না। ফলে বাধ্য হয়ে বিনা টিকিটে ভ্রমণ করেন তারা। এতে সরকার বঞ্চিত হচ্ছে সম্ভাব্য রাজস্ব থেকে। একই সঙ্গে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্যও পাচ্ছেন না।

তার মতে, লোকাল ট্রেন আবার চালু এবং বন্ধ স্টেশনগুলো সচল করা গেলে গ্রামীণ অর্থনীতি যেমন গতিশীল হবে, তেমনি আন্তঃনগর ট্রেনের ওপর চাপও অনেকটাই কমবে।

তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, অবকাঠামো উন্নয়নের বড় পরিকল্পনা এর মধ্যে নেওয়া হয়েছে। আখাউড়া রেল সেকশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ পাশার ভাষ্য, ‘সরকার প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে আখাউড়া-সিলেট রেলপথকে মিটারগেজ থেকে ডুয়েলগেজে রূপান্তর এবং আধুনিকায়নের একটি মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যাত্রীসেবার মান বাড়বে এবং পণ্য পরিবহনও হবে গতিশীল।’ তবে লোকাল ট্রেন ও বন্ধ স্টেশন আবার চালুর বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

আখাউড়াসিলেটলোকাল ট্রেনভোগান্তিরাজস্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল